ভিডিও শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ২৫ জানুয়ারি, ২০২৬ ১০:২৯ এএম

আজ সকালে ভূমিকম্পে কেঁপে উঠল ঠাকুরগাঁও 

আজ সকালে ভূমিকম্পে কেঁপে উঠল ঠাকুরগাঁও, ছবি: সংগৃহীত।

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁও জেলায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ রোববার (২৫ জানুয়ারি) সকাল ৮টা ৩৪ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। এতে জেলার বিভিন্ন এলাকায় স্বল্প সময়ের জন্য কম্পন অনুভূত হয়।

আন্তর্জাতিক ভূমিকম্প পর্যেবক্ষণকারী ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ৪। এর উৎপত্তিস্থল ছিল ঠাকুরগাঁও জেলা সদর থেকে প্রায় ৩৩ কিলোমিটার পূর্বে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি অগভীর ভূমিকম্প ছিল। তবে ভূমিকম্পটির প্রকৃত গভীরতা সম্পর্কে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুন

স্থানীয় বাসিন্দারা জানান, ভূমিকম্পের সময় কয়েক সেকেন্ডের জন্য স্পষ্ট ঝাঁকুনি অনুভূত হয়। বিশেষ করে পীরগঞ্জ ও রাণীশংকৈল উপজেলার বাসিন্দারা কম্পনটি তুলনামূলক বেশি অনুভব করেছেন। অনেকেই ঘরের আসবাবপত্র কেঁপে ওঠার কথা জানিয়েছেন।বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঠাকুরগাঁও কার্যালয়ের সহকারী গোলাম মোস্তফা জানান, সকাল ৮টা ৩৪ মিনিটে ৩ দশমিক ৪ মাত্রার মৃদু ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। এর উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে প্রায় ৩৩১ কিলোমিটার দূরে এবং ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে। তবে এ ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এর আগে চলতি মাসের ৫ জানুয়ারি সিলেট ও আশপাশের এলাকায় ভোররাতে ভূমিকম্প অনুভূত হয়েছিল। ওই দিন ভোর আনুমানিক ৪টা ৪৭ মিনিটে কয়েক সেকেন্ডের জন্য কম্পন অনুভূত হয় বলে জানিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১

শীতের আগমনে নওগাঁর আত্রাইয়ের গাছিরা খেজুর রস সংগ্রহে তৎপর

২

শিশুদের কি বড়দের মতো চা-কফি পান করা উচিত

৩

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বন্ধের শঙ্কায় পোলট্রি খামার : উৎপাদন খরচ বাড়লেও মিলছে না ন্যায্যমূল্য

৪

স্বেচ্ছাসেবী সংগঠন ‘নাগরিকদের জন্য আমরা’র উদ্যোগে করতোয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

৫

পূজার ছুটিতে তেঁতুলিয়ায় পর্যটকের ঢল মেঘের আড়ালে অধরা কাঞ্চনজঙ্ঘা

৬