ভিডিও শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৪ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ২৪ জানুয়ারী, ২০২৬, ০২:২৩ রাত

বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে : শ্রম উপদেষ্টা

ছবি: সংগৃহীত, বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে : শ্রম উপদেষ্টা

শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। দক্ষ গ্র্যাজুয়েট তৈরি ছাড়া রাষ্ট্রের টেকসই অগ্রগতি সম্ভব নয়।

শুক্রবার কুমিল্লায় সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সিসিএন-ইউএসটি) দ্বিতীয় সমাবর্তন ২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গ্র্যাজুয়েটদের উদ্দেশ্যে তিনি বলেন, দ্রুত সফলতা প্রত্যাশা স্বাভাবিক হলেও প্রকৃত সফলতা আসে ধৈর্য, অধ্যবসায় ও আত্মবিশ্বাসের মাধ্যমে। দুর্বলতাকে শক্তিতে রূপান্তর করে লক্ষ্য ঠিক রেখে নিরলস পরিশ্রম করলে সফলতা আসবেই।

উপদেষ্টা বলেন, সিসিএন-ইউএসটির অর্জন শুধু একটি প্রতিষ্ঠানের সাফল্য নয়, এটি প্রাতিষ্ঠানিক আস্থার প্রতিফলন। এই আস্থা ধরে রাখার দায়িত্ব এখন নতুন গ্র্যাজুয়েটদের ওপর।

আরও পড়ুন

অনুষ্ঠানে সমাবর্তন বক্তা ছিলেন অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশ (এপিইউবি)-এর চেয়ারম্যান ড. মো. সবুর খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. মো. সানোয়ার জাহান ভুঁইয়া এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী।

সমাবর্তনে ২০২৩–২০২৫ সময়ে বিভিন্ন অনুষদ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিপ্রাপ্ত মোট ৩৫২ জন গ্র্যাজুয়েটকে ডিগ্রি প্রদান করা হয়। সর্বোচ্চ সিজিপিএ অর্জন করে চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেয়েছেন মোসাম্মৎ মাহমুদা আক্তার ও তানজিদা চৌধুরী প্রমি। এছাড়া বিওটি অ্যাওয়ার্ড পেয়েছেন ২ জন, ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেয়েছেন ৩ জন এবং ডিনস অ্যাওয়ার্ড পেয়েছেন ৭ জন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় বাংলা ইশারা ভাষা দিবস পালিত

বগুড়ার মানুষ এবার প্রধানমন্ত্রী পেতে ধানের শীষে ভোট দিবে : কাজী রফিকুল ইসলাম

সাংবাদিকসহ করতোয়ার ডিভাইসের উপর পুলিশের সেই হা/ম/লার বর্ণনা দিলেন ভুক্তভোগী সাংবাদিক

বগুড়ার গাবতলীতে জামায়াতের পক্ষে মহিলা সমাবেশ ও মিছিল

পঞ্চগড়-২ আসনে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ১৫

পাবনার সুজানগরে জামায়াতের মহিলাকর্মীদের বাধা ও মারধরের অভিযোগ প্রতিবাদে বিক্ষোভ