ভিডিও শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৪ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ২৩ জানুয়ারী, ২০২৬, ০৬:০১ বিকাল

আজ নায়করাজ রাজ্জাকের ৮৪ তম জন্মদিন

নায়ক রাজ রাজ্জাক।

অভি মঈনুদ্দীন ঃ সাদাকালো থেকে রূপালী পর্দা, অভিনয় করেছেন তিনি অবিরত। অভিনয় দিয়েই সাধারন থেকে হয়েছেন কিংবদন্তি। নায়ক থেকে উপাধি পেয়েছেন নায়ক রাজ। তিনি ঢাকাই সিনেমার নায়ক রাজ রাজ্জাক। বাংলা চলচ্চিত্রের নয়নের মনি ও কিংবদন্তি এই অভিনেতার আজ ৮৪ তম জন্মদিন। ১৯৪২ সালের এই দিনে কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বেঁচে থাকলে আজ ৮৪তম জন্মদিন পালন করতেন তিনি। নায়করাজ রাজ্জাক ১৯৪২ সালের ২৩ জানুয়ারি পশ্চিমবঙ্গের কলকাতার টালিগঞ্জে জন্মগ্রহণ করেন। কলকাতার খানপুর হাই স্কুলে সপ্তম শ্রেণিতে পড়ার সময় সরস্বতী পূজা চলাকালীন মঞ্চনাটকে অভিনয়ের জন্য তাঁর শিক্ষক রবীন্দ্রনাথ চক্রবর্তী তাঁকে বেছে নেন নায়ক, অর্থাৎ নাটকের কেন্দ্রীয় চরিত্রে। শিশু-কিশোরদের নিয়ে লেখা নাটক ‘বিদ্রোহী’-তে গ্রামীণ কিশোর চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে নায়করাজের অভিনয়জীবন শুরু। ১৯৬৪ সালে রাজ্জাক সপরিবারে বাংলাদেশে চলে আসেন। চলচ্চিত্রকার আবদুল জব্বার খানের সঙ্গে সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন। পরে ‘তের নম্বর ফেকু ওস্তাগার লেন’ ছবিতে ছোট একটি চরিত্রে প্রথম অভিনয় করেন। এর পর ‘কার বউ’, ‘ডাক বাবু’-তেও অভিনয় করেন।

চলচ্চিত্রে নায়ক হিসেবে তাঁর প্রথম ছবি জহির রায়হান পরিচালিত ‘বেহুলা’। সেই থেকে তিনি তিন শতাধিক বাংলা ও কয়েকটি উর্দু চলচ্চিত্রে নায়ক হিসেবে অভিনয় করেন। পরিচালনা করেন ১৬টি চলচ্চিত্র। নায়ক রাজ্জাকের অভিনয় করা উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হচ্ছে বেহুলা, আগুন নিয়ে খেলা, দর্পচূর্ণ, এতুটুকু আশা, নীল আকাশের নিচে, জীবন থেকে নেয়া, নাচের পুতুল, অশ্রু দিয়ে লেখা, ওরা ১১ জন, অবুঝ মন, রংবাজ, আলোর মিছিল, শুভ দা, অভিযান, যোগাযোগ, অন্ধবিশ্বাস, টাকা আনা পাই, ছন্দ হারিয়ে গেল, মানুষের মন, অতিথি, যোগ বিয়োগ, মধু মিলন, যে আগুনে পুড়ি, দুই পয়সার আলতা, অনেক প্রেম অনেক জ্বালা, দ্বীপ নেভে নাই, পিচঢালা পথ, দুই ভাই, আবির্ভাব, বন্ধু, বাঁশরী, আশার আলো, কে তুমি, মতিমহল, আনোয়ারা, নাত বউ, অবাক পৃথিবী, অনন্ত প্রেম, অশিক্ষিত, ছুটির ঘণ্টা, মহানগর, বড় ভাল লোক ছিল, স্বরলিপি, বাঁদী থেকে বেগম, বাবা কেন চাকর প্রভৃতি। দীর্ঘ ও বর্ণাঢ্য অভিনয় জীবনে রাজ্জাক-সুচন্দা, রাজ্জাক-কবরী ও রাজ্জাক-শাবানা ও রাজ্জাক-ববিতার অনেক সিনেমা দর্শক হৃদয়ে আলোড়ন সৃষ্টি করেছে। পাশাপাশি ঢালিউডের নায়ক রাজ উপাধিতে ভূষিত করেছে রাজ্জাককে। কাজের স্বীকৃতি স্বরূপ একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি।

আরও পড়ুন

আজ ৮৪ তম জন্মদিনে নায়করাজকে স্মরণ করছেন তাঁর সহ- অভিনেতা ও অনুরাগীরা। নায়ক রাজ রাজ্জাকের ছোট ছেলে সম্রাট বলেন,‘ আব্বা বেঁচে থাকাকালীন সময়ে অনেক আন্দ উৎসব হতো। এখন যেহেতু আব্বা নেই। তাই দিনটিকে ঘিরে বিশেষ আয়োজন না থাকলেও পারিবারিকভাবে আমরা যতোটুকু পারি উদযাপন করি। আর মাদ্রাসা এতিম খানায় দোয়া ও খাওয়া দাওয়ারও ব্যবস্থা করা হয়।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সান্তাহারে ট্রেনের ধাক্কায় কর্তব্যরত গেটম্যানের মৃত্যু

অনুর্ধ-১৪ বগুড়া জেলা ক্রিকেট দল বিভাগীয় চ্যাম্পিয়ন

বিশ্বসাহিত্য কেন্দ্রে দুই দিনব্যাপী বগুড়ার তৌহিদ পারভেজ বিপ্লবের ফটোগ্রাফি প্রদর্শনী

বগুড়ায় ৩০ বছর সাজাপ্রাপ্ত কয়েদীর মৃত্যু

বগুড়ার সোনাতলার গুড়াভাঙ্গা প্রা. বিদ্যালয় কেন্দ্রের দরজা জানালা না থাকায় নিরাপত্তা নিয়ে শঙ্কা

রংপুরের কুখ্যাত ছিনতাইকারী আসিফ গ্রেফতার