ভিডিও সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

প্রকাশ : ২০ জানুয়ারী, ২০২৬, ০৯:২৮ রাত

‘ভালোবাসার নোনা জলে’ হোমায়রা-রাজা

হোমায়রা-রাজা

অভি মঈনুদ্দীন: বাবা দেশের প্রখ্যাত কিংবদন্তী সঙ্গীতশিল্পী বশির আহমেদ- এর আদর্শকে বুকে লালন করেই দুই ভাই বোন হোমায়রা বশির ও রাজা বশির দীর্ঘদিন যাবতই পেশাগতভাবে গান গেয়ে আসছেন। মাঝে মাঝে জীবনের প্রয়োজনে রাজা দেশের বাইরে থাকলেও সেখানে থেকেও তিনি তার পেশাগত দায়িত্ব পালন করেন।

এরইমধ্যে রাজা বশিরের সুরে বিটিভির একটি অনুষ্ঠানে এই প্রজন্মের বেশ কয়েকজন সঙ্গীতশিল্পী কিছু মৌলিক গান গেয়েছেন। রাজার সুরের ভূঁয়সী প্রশংসা করেছেন সবাই।

অন্যদিকে বোন হোমায়রা শুধু গানই গেয়ে থাকেন। গান গাইতেই তোর স্বাচ্ছন্দ্যতা বেশি। এবার দুই ভাই বোন বাংলাদেশ বেতারের জন্য একটি বিশেষ গানে কন্ঠ দিয়েছেন। গানের শিরোনাম ‘ভালোবাসার নোনা জলে’। গানটি লিখেছেন ফখরুল করিম, সুর করেছেন যথারীতি রাজা বশির, সুরই যার এখন নিত্যসঙ্গী। গত সোমবার বাংলাদেশ বেতারে গানটির রেকর্ডিং-এর কাজ সম্পন্ন হয়েছে।

হোমায়রা বশির বলেন,‘ এই গানটি একটি বিশেষ দ্বৈত গান। অসাধারন কাব্যিক কথায় গানটির সুর করেছে আমার ছোটু রাজা বশির। গানের কথা ও সুরের এতো দারুণ সমন্বয়, আমরা দুই ভাই বোনও চেষ্টা করেছি মনের মাধুরী মিশিয়ে গানটি গাইতে। আশা করছি গানটি সবারই ভালোলাগবে। ধন্যবাদ জানাই মনিরুজ্জামান লাবু ভাইকে।’

আরও পড়ুন

রাজা বশির বলেন,‘ গীতিকবি ফখরুল করিম ভাইয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এতো চমৎকার একটি গান উপহার দেয়ার জন্য। যথারীতি আমি চেষ্টা করেছি গানের কথা অনুয়ায়ী মনের মতো সুর করতে। সবারই ভালোলাগবে, এতোটুকু আশা করা যায়। কারণ গানটির রেকর্ডিং-এর সময় সবাই গানটি নিয়ে বেশ উচ্ছ্বসিত ছিলেন। ধন্যবাদ হোমায়রা আপা’সহ এর নেপথ্যে যারা ছিলেন।’

এরইমধ্যে হোমায়রা ও রাজা মাছরাঙ্গা টিভিতে সরাসরি গানের অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেছেন। গতকালই সন্ধ্যা সাতটায় বিটিভির ‘সুরের ছোঁয়া’ অনুষ্ঠানে নুসরাত জাহানের উপস্থাপনায় সঙ্গীত পরিবেশন করেছেন হোমায়রা ও রাজা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের রায়গঞ্জে ভোটকেন্দ্রে জন্ম নেওয়া শিশু ও মাকে দেখতে এলেন জেলা প্রশাসক

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে ঢাকায় আসছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জু

সিরাজগঞ্জের রায়গঞ্জে বাসভবনের গ্রিল কেটে ডাকাতি

গাইবান্ধার কারাবন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে ১০ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

পাবনা-৩ ও ৪ আসনে বিদ্রোহীর কারণে হার দুই হেভিওয়েট প্রার্থীর ফসল উঠলো দাঁড়িপাল্লায়