ভিডিও সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

প্রকাশ : ১৮ জানুয়ারী, ২০২৬, ১১:৩৩ রাত

বগুড়ার সান্তাহারে পুকুরে বিষ দিয়ে ৬ লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ

বগুড়ার সান্তাহারে পুকুরে বিষ দিয়ে ৬ লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ

সান্তাহার (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সান্তাহারে মাছ ব্যবসায়ীর পুকুরে বিষ দিয়ে  সাড়ে ৬ লাখ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। সান্তাহার ইউনিয়নের উথরাইল গ্রামের খানপাড়ায় ঘটনাটি ঘটে। আজ রোববার (১৮ জানুয়ারি) দুপুরে মাছ ব্যবসায়ী সাকায়েত হোসেন সবুজ এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ করেছেন।

লিখিত অভিযোগে সাকায়েত হোসেন সবুজ উল্লেখ করেন, প্রায় এক যুগ ধরে বেশ কয়েকটি পুকুরে কাতলা, সিলভার,ব্ল্যাক কার্প, বাটা, জাপানি ও টেংরাসহ দেশীয় নানা প্রজাতির মাছ চাষ করে আসছেন। শুক্রবার দিবাগত রাতে কে বা কারা তার তিন বিঘার একটি পুকুরে বিষ প্রয়োগ করে মাছগুলো মেরে ফেলে।

আরও পড়ুন

গতকাল শনিবার সকাল ৮টায় তিনি পুকুরে গিয়ে মাছগুলো ভাসতে দেখেন। এতে প্রাথমিক হিসাব অনুযায়ী প্রায় ৬ লাখ ৪০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান,থানায় লিখিত অভিযোগ হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের রায়গঞ্জে ভোটকেন্দ্রে জন্ম নেওয়া শিশু ও মাকে দেখতে এলেন জেলা প্রশাসক

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে ঢাকায় আসছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জু

সিরাজগঞ্জের রায়গঞ্জে বাসভবনের গ্রিল কেটে ডাকাতি

গাইবান্ধার কারাবন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে ১০ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

পাবনা-৩ ও ৪ আসনে বিদ্রোহীর কারণে হার দুই হেভিওয়েট প্রার্থীর ফসল উঠলো দাঁড়িপাল্লায়