ভিডিও শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৭ জানুয়ারি, ২০২৬ ১০:৩২ পিএম

আপিল শুনানিতে মনোনয়ন ফিরে পেলেন রংপুর-১ আসনের জাপা প্রার্থী মঞ্জুম আলী

আপিল শুনানিতে মনোনয়ন ফিরে পেলেন রংপুর-১ আসনের জাপা প্রার্থী মঞ্জুম আলী

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি : রংপুর-১ সংসদীয় আসনে (গঙ্গাচড়া উপজেলা ও রংপুর সিটি কর্পোরেশনের ১ থেকে ৯নং ওয়ার্ড) জাতীয় পার্টির (জাপা) ব্যারিস্টার মঞ্জুম আলীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

জানা যায়, গত ১ জানুয়ারি দাখিল করা হলফনামায় অনিচ্ছাকৃতভাবে দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত তথ্য উল্লেখ থাকায় রংপুর জেলা রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল করেন। পরে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে গত ৫ জানুয়ারি নির্বাচন কমিশনে আপিল করেন ব্যারিস্টার মঞ্জুম আলী। আজ শনিবার (১৭ জানুয়ারি) আপিলের শুনানি শেষে নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে রায় প্রদান করে।

রায়ের প্রতিক্রিয়ায় ব্যারিস্টার মঞ্জুম আলী বলেন, এই রায়ের মাধ্যমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে। আমি ন্যায়বিচার পেয়েছি। রংপুর-১ আসনবাসীর দোয়া ও সমর্থন থাকলে সব বাধা অতিক্রম করে নির্বাচিত হব ইনশাল্লাহ।

আরও পড়ুন

রায়ের খবরে এলাকায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা। তারা বলেন, সব ধরণের ষড়যন্ত্র ব্যর্থ করে শেষ পর্যন্ত সত্যের জয় হয়েছে। এই রায় আমাদের পক্ষে এসেছে।

উল্লেখ্য, রংপুর-১ সংসদীয় আসনটি গঙ্গাচড়া উপজেলা এবং রংপুর সিটি কর্পোরেশনের ১ থেকে ৯ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭০ হাজার ১৩৪ জন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

আগামী ৫ দিন ভারী বর্ষণ ও বজ্রবৃষ্টির আভাস, ১০ জেলায় সতর্কসংকেত

শচীন-আফ্রিদির পুরনো রেকর্ড ভেঙে বৈভব সূর্যবংশীর নতুন ইতিহাস

প্রশ্নপত্র ফাঁস রোধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলেন নরেন্দ্র মোদি

চেলসি ছেড়ে অ্যাস্টন ভিলায় আর্জেন্টাইন ফুটবলার

তরুণদের আন্দোলন নিয়ে সমাধান খুঁজতে বললেন সানিয়া মির্জা