ভিডিও শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৭ জানুয়ারি, ২০২৬ ০৬:৩৯ পিএম

সিরাজগঞ্জে কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জে কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার। প্রতীকী ছবি

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে বটগাছের ডালে ফাঁস লাগানো অবস্থায় এক কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে কাজিপুর থানা পুলিশ। ওই শিক্ষার্থীর নাম তুহিন মিয়া (২০)। তিনি উপজেলার সোনামুখী ইউনিয়নের পরানপুর গ্রামের তছের আলীর ছেলে বলে জানিয়েছে থানা পুলিশ। গত বছর তিনি উচ্চ মাধ্যমিক পাস করেছেন।

আজ শনিবার (১৭ জানুয়ারি) সকালে স্থানীয় লোকজনের কাছে থেকে সংবাদ পেয়ে কাজিপুর সদর ইউনিয়নের সাউদটলা দুই নম্বর স্পার এলাকা থেকে তুহিনের মরদেহ উদ্ধার করে পুলিশ। তুহিনের পরিবার সূত্রে জানা যায়, গত দুইদিন পূর্বে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি তুহিন। তার মানসিক রোগের চিকিৎসা চলছিলো বলেও জানান তুহিনের বাবা।

আরও পড়ুন

কাজিপুর থানার অফিসার ইনচার্জ শাহ মো. এনায়েতুর রহমান জানান, লাশের শরীরে আঘাতের কোন চিহ্ন প্রাথমিকভাবে পাওয়া যায়নি। তবে অধিকতর তদন্তের জন্যে মরদেহ উদ্ধার করে দুপুরে সিরাজগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন

সরকারের বাইরে কাউকে ট্যাক্স দেয়ার সুযোগ নেই : এসপি, বগুড়া

গাইবান্ধার সুন্দরগঞ্জে শ্মশানের আধুনিক চুল্লির নির্মাণ কাজ শেষ না হওয়ায় ভোগান্তি

বগুড়ার সারিয়াকান্দিতে বিপৎসীমার কাছাকাছি যমুনা ও বাঙালি নদীর পানি

সিরাজগঞ্জের রায়গঞ্জে খালে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

এনসিপি নেতার বক্তব্যে জয়বাংলা, পরে বললেন ‘সরি, ‘সরি