ভিডিও বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১৪ জানুয়ারী, ২০২৬, ১০:১১ দুপুর

গুরুতর অসুস্থ শবনম ফারিয়া কথা বলতে পারছেন না

গুরুতর অসুস্থ শবনম ফারিয়া কথা বলতে পারছেন না, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন ছোটপর্দার অভিনেত্রী শবনম ফারিয়া। গত এক সপ্তাহ ধরে গলার তীব্র সংক্রমণ ও টনসিলের প্রদাহে ভুগছেন তিনি। অসুস্থতার কারণে টানা আট দিন ধরে তাঁর কণ্ঠস্বর সম্পূর্ণ বন্ধ রয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে নিজের শারীরিক অবস্থার কথা জানান ফারিয়া। সেখানে তিনি লেখেন, আমি গলায় গুরুতর সংক্রমণ ও টনসিলের প্রদাহে ভুগছি। আট দিন ধরে আমার কণ্ঠস্বর বন্ধ হয়ে আছে। অসুস্থতা নিয়ে বিস্তারিত জানিয়ে তিনি বলেন, ৫ তারিখে আমি কথা বলার শক্তি হারিয়ে ফেলেছিলাম। এরপর নিজেকে জোর করে কথা বলানোর চেষ্টা করায় পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। এই কারণে তাঁকে একাধিক পূর্বনির্ধারিত কাজ ও শুটিং বাতিল করতে হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন

বর্তমানে ফোনে কথা বলার অবস্থায় নেই শবনম ফারিয়া। পোস্টে তিনি উল্লেখ করেন, আমার অনেক ফোনকল আসছে, কিন্তু এখনই সেগুলো রিসিভ করতে পারছি না। খুব জরুরি হলে দয়া করে টেক্সট করুন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-পাকিস্তান সিরিজে স্টেডিয়ামে ফ্রি পানির ব্যবস্থা

ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ ঘোষণা সিলেটের পাম্প মালিকদের

শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ গ্রুপের ৩ সদস্য গ্রেপ্তার

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ওয়াকার

ইসরাইলি ঘাঁটিতে হিজবুল্লাহর ড্রোন হামলা

‘অলংকার’ হিসেবে ডেপুটি স্পিকারের পদ নিতে চায় না জামায়াত