ভিডিও রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৩ মাঘ ১৪৩২

প্রকাশ : ১১ জানুয়ারী, ২০২৬, ১২:৫৩ দুপুর

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু নিহত

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু নিহত, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক : টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমার থেকে ছোড়া গুলিতে কক্সবাজারের টেকনাফ সীমান্তে এক শিশু নিহত হয়েছে। আজ রোববার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আফনান আরা (১২) ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মোহাম্মদ জসিমের মেয়ে।

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোকন কান্তি নাথ বিষয়টি নিশ্চিত করে বলেন, মিয়ানমারের ওপারে চলমান সংঘাতের ফলে গুলিতে এপারে এক শিশু নিহত হয়েছে। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ শুরু করেছে।  স্থানীয়রা জানান, গত দুই-তিন দিন ধরে ওপারে রাখাইনে দেশটির বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দ্বৈত নাগরিকত্বের বিষয়ে আজ সিদ্ধান্ত দেবে ইসি

অতীতের মতো কালো রাজনীতির পরিবেশ দেখতে চাই না: নুরুল হক

সুষ্ঠুভাবে যাকাত বিতরণ করলে ১০ বছরের মধ্যে দারিদ্র্য দূর করা সম্ভব: ধর্ম উপদেষ্টা

আসন্ন সংসদে তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুমোদনের দাবি চিকিৎসকদের

শরিয়তের দৃষ্টিতে দুনিয়াপ্রীতির মাপকাঠি

আর্জেন্টাইন তারকাকে দলে ভেড়াতে চায় বার্সেলোনা