ভিডিও শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১০ জানুয়ারি, ২০২৬ ১১:০২ এএম

ইসিতে চলছে আপিলের শুনানি  

ইসিতে চলছে আপিলের শুনানি, ছবি: সংগৃহীত।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদনের শুনানি চলছে নির্বাচন কমিশনে (ইসি)।

শনিবার (১০ জানুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে শুনানি নিচ্ছে কমিশন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে শুনানিতে অন্য নির্বাচন কমিশনাররাও অংশ নিয়েছেন।

মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়ে। নির্বাচন কমিশনে গত ৫ জানুয়ারি আপিল গ্রহণ শুরু হয়ে ৯ জানুয়ারি (শুক্রবার) শেষ হয়।

আরও পড়ুন

এর আগে ৪ জানুয়ারি পর্যন্ত রিটার্নিং কর্মকর্তারা ৭২৩টি মনোনয়ন বাতিল করেন।

শনিবার (১০ জানুয়ারি ২০২৬) সকাল ১০টা থেকে নির্বাচন কমিশনে আপিল শুনানি শুরু হয়েছে, চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত। শনিবার (১০ জানুয়ারি) ১ থেকে ৭০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে।
রোববার (১১ জানুয়ারি) ৭১ থেকে ১৪০ নম্বর আপিল, সোমবার (১২ জানুয়ারি) ১৪১-২১০ নম্বর আপিল এবং মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ২ দিন পর পাটখেতে মিললো ব্যবসায়ীর হাত-পা বাঁধা লাশ

নিরাপত্তা উদ্বেগে ইরানের ফাইনাল পরীক্ষা বাতিল

দেশে হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু

আজ থেকে ‘কৃষক কার্ড’র তথ্য সংগ্রহ শুরু

ফেনীতে শিক্ষার্থীদের সন্ধ্যার পর বাইরে না থাকার আহ্বান প্রশাসনের

বিশ্বকাপ ফাইনালের শহরে শ্বাস নেওয়া ১০টি সিগারেট টানার সমান