ভিডিও রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১০ জানুয়ারি, ২০২৬ ০১:৫১ এএম

আমার নির্বাচনী প্রচারণায় ওসমান হাদির আসার কথা ছিল: ব্যারিস্টার ফুয়াদ

ছবি: সংগৃহীত, আমার নির্বাচনী প্রচারণায় ওসমান হাদির আসার কথা ছিল: ব্যারিস্টার ফুয়াদ

আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ও বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনের সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, শহীদ ওসমান হাদি তার নির্বাচনী এলাকায় আসার ঘোষণা দিয়েছিলেন এবং সরাসরি নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু দুঃখজনকভাবে সেই সফরের আগেই সন্ত্রাসীদের গুলিতে তিনি শহীদ হন।

শুক্রবার (৯ জানুয়ারি) রাত ৮টার দিকে বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার ঘটকেরচর এলাকায় আয়োজিত এক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার ফুয়াদ বলেন, শহীদ ওসমান হাদি যে দায়িত্ব রেখে গেছেন, আজ তা আমাদের কাঁধে এসে পড়েছে। সেই দায়িত্ব রক্ত দিয়ে নয়, বরং ঘাম ঝরিয়ে, শ্রম ও নিরলস পরিশ্রমের মাধ্যমে পালন করতে হবে। তাহলেই আল্লাহর কাছে আমরা তার রেখে যাওয়া আমানতের যথাযথ প্রতিদান দিতে পারব।

এর আগে কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, গ্রামাঞ্চলে এখনো অনেক মানুষ ঈগল পাখি প্রতীকটি চেনে না। তাই সবাইকে মোবাইল ফোনের মাধ্যমে ঈগল প্রতীকের ছবি দেখিয়ে ভোটারদের সচেতন করতে হবে।

স্থানীয় মুরুব্বি মোবারক হোসেনের সভাপতিত্বে এবং বরিশাল জেলা ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি খলিলুর রহমান মিজানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা রফিকুল ইসলাম।

আরও পড়ুন

তিনি বলেন, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের সিদ্ধান্ত অনুযায়ী বৃহত্তর জাতীয় স্বার্থে বরিশাল-৩ আসনে জামায়াত দলীয় প্রার্থী দেয়নি। এই আসনে জোটের প্রার্থী হিসেবে ঈগল প্রতীকের ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে সমর্থন দেওয়া হয়েছে। তিনি বলেন, আগের চেয়ে দ্বিগুণ উদ্যমে সবাই ব্যারিস্টার ফুয়াদকে নিয়ে নির্বাচনী মাঠে নামবেন।

এসময় আরও বক্তব্য দেন বরিশাল জেলা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক মো. শাহাদাত হোসেন এবং বাবুগঞ্জ উপজেলা ছাত্রশিবির সভাপতি মো. সৌরভ সরদার।

কর্মীসভায় উপস্থিত ছিলেন এবি পার্টির বরিশাল জেলা সদস্য সচিব ইঞ্জিনিয়ার জি এম রাব্বি, যুগ্ম আহ্বায়ক মেরিন ইঞ্জিনিয়ার সুজন তালুকদার, যুগ্ম সদস্য সচিব ডা. তানভীর আহমেদসহ দলীয় ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটের ক্ষেতলাল দেওগ্রামে দেড়শত বছরের লাঠিখেলা ও মেলায় দর্শনার্থীদের ভিড়

১

রংপুরের বদরগঞ্জে ট্রেন লাইনচ্যুত

২

‘ভোট ডাকাতি করব না জালিয়াতি করতেও দেব না’ : গোলাম পরওয়ার

৩

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রশাসনের হস্তক্ষেপে জমি ফিরে পেলেন বৃদ্ধ

৪

সরবরাহ সংকট ও হাতবদলে চড়া দাম এলপিজির

৫

সিরাজগঞ্জের সলঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগের ৪ সদস্য গ্রেফতার

৬