ভিডিও বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৯ জানুয়ারী, ২০২৬, ০৫:৪৮ বিকাল

নাটোরের বাগাতিপাড়ায় অবৈধ কারেন্ট জাল দিয়ে পাখি শিকার

নাটোরের বাগাতিপাড়ায় অবৈধ কারেন্ট জাল দিয়ে পাখি শিকার। ছবি : দৈনিক করতোয়া

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহার করে দেশি ও অতিথি পাখি শিকারের একটি সংঘবদ্ধ চক্র সক্রিয়। রাতের আঁধারে পরিচালিত এই অবৈধ পাখি শিকার কার্যক্রমে জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়েছে। সচেতন মহল এসব পাখি শিকারীদের বিরুদ্ধে প্রশাসনের কাছে দ্রুত অভিযান ও নিয়মিত নজরদারির দাবি জানিয়েছেন।

স্থানীয়দের অভিযোগ, উপজেলার পাঁকা ইউনিয়নের শালইপাড়া ধোপারবিল এলাকায় দীর্ঘদিন এই অবৈধ পাখি শিকার চলমান রয়েছে। আজ শুক্রবার (৯ জানুয়ারি)  সকালে সরেজমিনে দেখা যায়, বিলের দুই প্রান্তে লাঠির সাথে কারেন্ট জাল টানটান করে পেতে রাখা হয়েছে। উড়ে যাওয়ার সময় পাখিগুলো এসব জালে আটকে পড়ছে। পরে শিকারিরা সেগুলো সংগ্রহ করে বিভিন্ন স্থানে বিক্রি করছে।

এসময় পাঁকা ইউনিয়নের ধোপার বিল এলাকায় কৃষক সাখওয়াত হোসেনের জমিতে পাতা কারেন্ট জালে ২টি পেঁচা, ১টি শালিক ও ১টি বাবুই পাখি আটকে থাকতে দেখা যায়। এর মধ্যে ১টি পেঁচা ও ১টি বাবুই পাখি মৃত অবস্থায় পাওয়া যায়। জীবিত ১টি শালিক ও ১টি পেঁচার শরীরে জাল পেঁচানো অবস্থায় উদ্ধার করা হয়। খবর পেয়ে স্থানীয় সাংবাদিক কৃষকদের সহায়তায় জালে আটকানো পাখিগুলো উদ্ধার করেন। পরে জীবিত ১টি শালিক ও ১টি পেঁচাকে নিরাপদ পরিবেশে অবমুক্ত করা হয়।

আরও পড়ুন

জমির মালিক সাখওয়াত হোসেন(৪২) বলেন, ধান রোপণের জন্য জমি প্রস্তুত করতে এসে তিনি এসব ফাঁদ দেখতে পান। লোকচক্ষুর আড়ালে শিকারিরা জালে ধরা পাখি নিয়ে যায় এবং পরে সেগুলো বিক্রি করে। তিনি বলেন, প্রশাসনের হস্তক্ষেপ ছাড়া এ ধরণের অপরাধ বন্ধ করা কঠিন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আলাউদ্দিন বলেন, পাখি শিকার সম্পূর্ণ বেআইনি ও শাস্তিযোগ্য অপরাধ। বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট দপ্তরের সাথে দ্রুত সমন্বয় সভা করে অভিযান পরিচালনা করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেব্রুয়ারিতেই বাজারে আসতে পারে অ্যাপলের নতুন আইফোন

জাতীয় শহীদ সেনা দিবস আজ

চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে নিহত বেড়ে ৫

পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্যে সার্বভৌমত্ববিরোধী তৎপরতা ছিল: প্রধানমন্ত্রী

সৌদি আরব দিয়ে বিদেশ সফর শুরু করছেন পররাষ্ট্রমন্ত্রী

এককভাবে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি