ভিডিও শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৯ জানুয়ারি, ২০২৬ ০৮:১৪ পিএম

পাবনার দুই আসনে ভোট স্থগিত হওয়ার খবর ঠিক নয়: ইসি

পাবনার দুই আসনে ভোট স্থগিত হওয়ার খবর ঠিক নয়: ইসি

পাবনা-১ ও পাবনা-২ সংসদীয় আসনের ভোট স্থগিত করা হয়েছে এমন সংবাদ সঠিক নয় বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ শুক্রবার তথ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস নোটে এ তথ্য জানানো হয়।

ইসির পক্ষ থেকে জানানো হয়, পাবনা-১ ও ২ আসনের নির্বাচন স্থগিত রাখার কোনো সিদ্ধান্ত কমিশন নেয়নি। ইসিকে উদ্ধৃত করে এ সংক্রান্ত যে সংবাদ প্রচারিত হচ্ছে, তা বিভ্রান্তিকর ও ভুল। এ সব সংবাদ প্রত্যাহার বা প্রচার বন্ধ রাখার জন্য সংশ্লিষ্ট গণমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়েছে কমিশন।

এর আগে গত ৫ জানুয়ারি পাবনা-১ ও পাবনা-২ আসনের আগের সীমানা পুনর্বহাল সংক্রান্ত নির্বাচন কমিশনের ২৪ ডিসেম্বর জারি করা সংশোধিত বিজ্ঞপ্তির সংশ্লিষ্ট অংশ আপিল বিভাগ স্থগিত করেন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ইসি ও এক প্রার্থীর করা আবেদনের শুনানি শেষে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

আরও পড়ুন

শুক্রবার সকালে নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদের বরাতে কয়েকটি গণমাধ্যমে পাবনা-১ ও ২ আসনের নির্বাচন স্থগিতের খবর প্রকাশিত হয়। তবে বিষয়টি পরিষ্কার করে তিনি বলেন, ‘নির্বাচন স্থগিত হয়নি। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত শুধু এ দুটি আসনের নির্বাচনি কার্যক্রম আপাতত স্থগিত থাকবে।’

ইসি জানিয়েছে, আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে এবং ভোট আয়োজনের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত পরিবর্তন হয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রেফতার সুমনকে আনা হয়েছে কুমিল্লায়, মিলেছে স্কুলছাত্রীর মোবাইল ফোন

১

আড়াই ঘণ্টার চেষ্টায় আশুলিয়ার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

২

নোবেল পুরস্কারকে অপমান করা হয়েছে— লেখা শেয়ার করলেন ট্রাম্প

৩

ছাত্রদল যত বেগবান হবে, বিএনপির রাজনীতি তত উর্বর হবে : আবদুস সালাম

৪

পরীক্ষায় পাস ও বিদেশে পাঠানোর কথা বলে ১০ লাখ টাকা পর্যন্ত আদায়, আটক ১২

৫

দুর্গাপূজা উপলক্ষে ১২ সদস্যের পর্যবেক্ষণ কমিটি গঠন বিএনপির

৬