ভিডিও শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৪ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ০৯ জানুয়ারী, ২০২৬, ০৪:৪৬ দুপুর

পটুয়াখালী‌তে যুবক‌কে কু‌পি‌য়ে হত্যা

পটুয়াখালী‌তে যুবক‌কে কু‌পি‌য়ে হত্যা

পটুয়াখালীতে মো. বশির শরীফ (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার ক‌রে‌ছে পুলিশ।

শুক্রবার বেলা ১১টার দিকে সদর উপজেলার বদরপুর ইউনিয়নের গাবুয়া এলাকা থেকে নিহ‌তের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশের ধারণা, দুর্বৃত্তরা তা‌কে কু‌পি‌য়ে হত্যা ক‌রে‌ রাস্তায় ফে‌লে রে‌খে গেছে।

নিহ‌ত ব‌শির গাবুয়া এলাকার মৃত রহমান শরীফের ছেলে। ব‌শির দিনমজু‌রের কাজ কর‌তেন।

নিহতের বড় ভাই জসিম বলেন, বৃহস্পতিবার রাত এগারোটার দি‌কে তাদের বাড়ির পাশে চায়ের দোকানে তার ভাই নিহত ব‌শির ও ক‌বির চা পান ক‌রেন। এরপর তার খালাতো ভাই কবির বাড়ি চলে যান।

আরও পড়ুন

জসিম আরও বলেন, প‌রে রাত ১২টার দিকে তার চাচাতো ভাইয়ের ছেলে শহিদ শরীফের সঙ্গে বশিরের দেখা হয়। এ সময় শহিদ বশিরকে বাড়ি যাবার জন্য বল‌লে বশির ব‌লেন তার পরিচিত এক ব্যক্তির সঙ্গে দেখা করে বাড়িতে ফিরবেন। এরপর আর তি‌নি আর বাড়িতে ফেরেননি।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, বশির নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতালের মর্গে পাঠা‌নো হয়েছে। 

ও‌সি আরও জানান, দুর্বৃত্তরা তা‌কে কু‌পি‌য়ে হত্যা ক‌রে‌ রাস্তায় ফে‌লে রে‌খে যায়। ত‌বে হত্যাকা‌ণ্ডের কারণ এখনো জানা যায়‌নি। জ‌ড়িত‌দের গ্রেফতারে পু‌লি‌শ অ‌ভিযান চালা‌চ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারাগারে মারা গেছেন সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন

আন্দোলনকারীদের ওপর পুলিশের তাণ্ডব নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্রের আভাস: মঞ্জু 

সারা দেশে দোকান-বিপণীবিতান বুধ ও বৃহস্পতিবার বন্ধ থাকবে 

শহীদ মীর মুগ্ধর বাবা সিসিইউতে 

অবশেষে বাংলাদেশেবিহীন টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠছে আজ

মিয়ানমার সীমান্তে গুলিবিদ্ধ হুজাইফার মৃত্যু