ভিডিও বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৮ জানুয়ারী, ২০২৬, ০৪:৩৯ দুপুর

ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের নামে ওয়েবসাইট উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের নামে ওয়েবসাইট উদ্বোধন, ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে একটি ওয়েবসাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন তার বড় মেয়ে শামারুহ মির্জা। গত বুধবার (৭ জানুয়ারি) রাতে ঠাকুরগাঁও প্রেস ক্লাব মিলনায়তনে এ উপলক্ষে সাংবাদিকদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে শামারুহ মির্জা ওয়েবসাইটটি প্রদর্শন করেন ও এর প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন।

তিনি বলেন, এই ওয়েবসাইটের মাধ্যমে মির্জা ফখরুলের রাজনৈতিক জীবন, চিন্তাভাবনা ও দীর্ঘ সংগ্রামের নানা দিক সংরক্ষিত থাকবে এবং এটি নতুন প্রজন্মের জন্য তা জানার একটি নির্ভরযোগ্য প্লাটফর্ম। এই ওয়েবসাইটে স্বেচ্ছাসেবক হিসেবে নিবন্ধনের সুযোগ থাকবে, যাতে আগ্রহী মানুষ সামাজিক ও জনসেবামূলক কার্যক্রমে যুক্ত হতে পারেন। একই সাথে ঠাকুরগাঁওবাসীর বিভিন্ন সমস্যার কথা এই ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে বার্তা আকারে পৌঁছে দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। এর মাধ্যমে জনগণের সাথে সরাসরি যোগাযোগ ও দায়িত্বশীল প্রতিনিধিত্বের একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরি হলো। (ওয়েবসাইট লিংক- alamgirfortomorrow.com)
এসময় বক্তব্য দেন মো. আব্দুল লতিফ, ফজলে ইমাম বুলবুল, লুৎফর রহমান মিঠু, গোলাম সারোয়র সম্রাট, নূর আফতাব রুপম প্রমুখ। 

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেব্রুয়ারিতেই বাজারে আসতে পারে অ্যাপলের নতুন আইফোন

জাতীয় শহীদ সেনা দিবস আজ

চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে নিহত বেড়ে ৫

পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্যে সার্বভৌমত্ববিরোধী তৎপরতা ছিল: প্রধানমন্ত্রী

সৌদি আরব দিয়ে বিদেশ সফর শুরু করছেন পররাষ্ট্রমন্ত্রী

এককভাবে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি