ভিডিও বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৭ জানুয়ারী, ২০২৬, ০৮:২৬ রাত

জকসুর ফল ঘোষণার সময় ওসমান হাদি হত্যার বিচার চেয়ে স্লোগান

ছবি: সংগৃহীত, জকসুর ফল ঘোষণার সময় ওসমান হাদি হত্যার বিচার চেয়ে স্লোগান

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে ছাত্রশিবির–সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থীরা নিরঙ্কুশ জয় অর্জন করেছেন।

বুধবার (৭ জানুয়ারি) মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। ফল ঘোষণার পর বিজয় উচ্ছ্বাসের পাশাপাশি শহীদ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে মুখর হয়ে ওঠে পুরো মিলনায়তন।

ফল ঘোষণার সময় অডিটোরিয়ামজুড়ে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে ছিল— ‘হাদি ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’, ‘তুমি কে আমি কে, হাদি হাদি’, ‘গোলামি না আজাদী, আজাদি আজাদি’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’। একই সঙ্গে শহীদ সাজিদের স্মরণেও স্লোগান শোনা যায়।

আরও পড়ুন

এই স্লোগানে নেতৃত্ব দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব এবং নবনির্বাচিত কার্যনির্বাহী সদস্য শান্তা আক্তার। তার নেতৃত্বে পুরো মিলনায়তন একযোগে হাদি হত্যার বিচার দাবি তোলে।

স্লোগান ও আবেগঘন পরিবেশের মধ্যে কয়েকজন শিক্ষার্থীকে কান্নায় ভেঙে পড়তেও দেখা যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-পাকিস্তান সিরিজে স্টেডিয়ামে ফ্রি পানির ব্যবস্থা

ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ ঘোষণা সিলেটের পাম্প মালিকদের

শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ গ্রুপের ৩ সদস্য গ্রেপ্তার

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ওয়াকার

ইসরাইলি ঘাঁটিতে হিজবুল্লাহর ড্রোন হামলা

‘অলংকার’ হিসেবে ডেপুটি স্পিকারের পদ নিতে চায় না জামায়াত