ভিডিও শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১০ মার্চ, ২০২৬, ০৭:২১ বিকাল

টিএসসি এলাকায় দুই নারীকে লাঞ্ছিতের ঘটনায় ঢাবির ৩ শিক্ষার্থী ৬ মাসের জন্য বহিষ্কার

টিএসসি এলাকায় দুই নারীকে লাঞ্ছিতের ঘটনায় ঢাবির ৩ শিক্ষার্থী ৬ মাসের জন্য বহিষ্কার

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি এলাকায় দুই নারীকে লাঞ্ছিত করার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত গ্রহণ করে।

মঙ্গলবার (১০ মার্চ ) ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বিশ্ববিদ্যালয় অর্ডারে প্রদত্ত ক্ষমতাবলে প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ অভিযুক্ত তিন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কারের আদেশ দেন।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন— শাহরিয়ার ইসলাম তুষার (থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ), রাকিব আহমেদ (বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগ) এবং শাহরিয়ার তানজিল (নৃবিজ্ঞান বিভাগ)।

আরও পড়ুন

জানা যায়, গত ২৪ ফেব্রুয়ারি ভোররাতে টিএসসি এলাকায় দুই নারী ও দুই ব্যক্তিকে লাঞ্ছিত করার একটি ঘটনা ঘটে। বিষয়টি সামনে আসার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পাওয়ায় কমিটি সংশ্লিষ্ট শিক্ষার্থীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন তিন শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ক্যাম্পাসে শৃঙ্খলা ও নিরাপদ পরিবেশ বজায় রাখতে এ ধরনের ঘটনার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাত দিনের সফরে জাপান যাচ্ছেন বিরোধী দলীয় নেতা

যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজগুলোও মার্কিন ঘাঁটির মতোই ছাই হবে: আইআরজিসি

উচ্চতর প্রশিক্ষণে পাকিস্তান যাচ্ছেন ১২ সরকারি কর্মকর্তা

জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন: রাষ্ট্রপতি

বরযাত্রী বেশি আসায় বিয়ে বাড়িতে সংঘর্ষ, আহত ৫

শান্তিরক্ষা মিশনের মেয়াদ বাড়াল জাতিসংঘ