ভিডিও সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৬ ডিসেম্বর, ২০২৫, ০৮:২৮ রাত

বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষণ মিশন মোতায়েনের সিদ্ধান্ত ইউরোপীয় ইউনিয়নের

ছবি: সংগৃহীত, বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষণ মিশন মোতায়েনের সিদ্ধান্ত ইউরোপীয় ইউনিয়নের

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশন মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। আগামী বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য এই নির্বাচন পর্যবেক্ষণ করবে মিশনটি।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাতে ইউরোপীয় ইউনিয়নের কূটনৈতিক শাখা দ্য ইউরোপিয়ান এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়। ইউরোপীয় কমিশনের উচ্চ প্রতিনিধি ও ভাইস প্রেসিডেন্ট কাজা কাল্লাস এই সিদ্ধান্ত ঘোষণা করেন এবং ইউরোপীয় পার্লামেন্ট সদস্য ইভারস ইজাবসকে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের আনুষ্ঠানিক আমন্ত্রণের প্রেক্ষিতে ইলেকশন অবজারভেশন মিশন (ইওএম) পাঠানো হচ্ছে। মিশনটি স্বাধীন ও নিরপেক্ষভাবে নির্বাচন পর্যবেক্ষণ করে প্রতিবেদন দেবে, যা বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান, আইনের শাসন ও মানবাধিকারের প্রতি ইইউর সমর্থনের প্রতিফলন।

আরও পড়ুন

ইইউ জানায়, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী নির্বাচন-পূর্ব, নির্বাচনকালীন ও নির্বাচন-পরবর্তী প্রক্রিয়া মূল্যায়ন করে একটি স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য প্রতিবেদন প্রকাশ করা হবে।

প্রধান পর্যবেক্ষক ইভারস ইজাবস বলেন, বাংলাদেশে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের নেতৃত্ব দিতে পেরে তিনি গর্বিত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ ১৩তম সিটি কর্পোরেশন হচ্ছে বগুড়া

ঠাকুরগাঁয়ের পীরগঞ্জের আবুল কালাম আঙ্গুর চাষে সফল

জয়পুরহাটে হাম-রুবেলা টিকাদান কার্যক্রম শুরু ২০ মে থেকে

দিনাজপুরের কাহারোলে ব্রিজ আছে, রাস্তা নেই

নাটোরের সিংড়ায় এক রাতে ছয়টি ট্রান্সফরমার চুরি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাদকাসক্ত স্বামীর পিটুনিতে প্রাণ গেল গৃহবধূর