ভিডিও শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১৫ ডিসেম্বর, ২০২৫ ১০:৩৭ পিএম

পাবনার চাটমোহরে ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা

পাবনার চাটমোহরে ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা। প্রতীকী ছবি

চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহর উপজেলার দু’টি বাজারে অভিযান চালিয়ে জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর তিনটি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করেছে। আজ সোমবার (১৫ ডিসেম্বর) অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি।

অভিযানে উপজেলার মাহেলা বাজারে আমিন ফুডকে জাতীয় ভোক্তা অদধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া চাটমোহর পৌর সদরের নতুন বাজারে মেসার্স আলিফ-লাম-মিম ফামের্সীকে ৩ হাজার টাকা ও জননী কসমেটিককে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

আরও পড়ুন

সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি জানান, ভোক্তার অধিকার সংরক্ষণে পাবনা জেলার বিভিন্ন উপজেলা, বাজার ও প্রতিষ্ঠানে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ভেজাল খাদ্য বা ভেজাল পণ্য, দ্রব্যমূল্যের অতিরিক্ত মূল্য আদায়, অবৈধ পণ্য বিক্রি ও উৎপাদন, অবৈধ মজুদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজে ৭ জাহাজে মাইন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের

১

নিরাপত্তা শঙ্কায় রিয়াদ ও দাম্মামগামী বিমান বাংলাদেশের ফ্লাইট স্থগিত

২

পূর্বাচলে ট্রাকের ধাক্কায় দুই বন্ধুর মৃত্যু, একজনের অবস্থা আশঙ্কাজনক

৩

বিসিএসের গেজেটবঞ্চিতদের অনশন, নিষিদ্ধ ছাত্রলীগের ৪ জন আটক

৪

সমর্থকদের নিয়ে থানায় রুমিন ফারহানা, ওসির সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়

৫

৪৩০ রান তাড়া করে শ্রীলঙ্কার অবিশ্বাস্য জয়

৬