ভিডিও শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৫ ডিসেম্বর, ২০২৫ ০৬:৩৯ পিএম

বগুড়ার শেরপুরে খেঁজুরের রস পানে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

বগুড়ার শেরপুরে খেঁজুরের রস পানে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: শেরপুরে খেঁজুরের রস পান করার পর অসুস্থ হয়ে মাহিন বাবু (৬) নামের এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। সে উপজেলার শাহ-বন্দেগী ইউনিয়নের বাগড়া চকপোতা দুবলাগাড়ী গ্রামের আপেল মাহমুদ ফুয়াদ হোসেনের ছেলে ও তালীমুস সুন্নাহ মাদ্রাসার প্লে শ্রেণির শিক্ষার্থী। গতকাল সোমবার সকাল ১০টায় বিষয়টি নিশ্চিত করেন মাহিন বাবুর বাবা মাহমুদ ফুয়াদ।

নিহত ফুয়াদের দাদা এম রহমান মজনু বলেন, গতকাল রোববার সকালে নিজ বাড়িতে খেঁজুরের কাঁচা রস পান করার পর মাহিন বাবু হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। এরপর দুই বার বমি হলে তাকে দ্রুত শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

আরও পড়ুন

সেখানে অবস্থা আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পরামর্শ দিলে এনায়েতপুর নেয়ার পর রাত ১০টার দিকে শিশু মাহিম বাবু মারা যায়। সোমবার বেলা ১১টার দিকে নিজ গ্রামে জানাজা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে কাতারের আমিরকে প্রধানমন্ত্রীর চিঠি

রাষ্ট্রপতিকে বহাল রেখে মধু খেয়ে, এখন তার বিচার দাবি করা হাস্যকর : রাশেদ খাঁন

রাষ্ট্রপতির পদটিকে ব্যক্তি নয় প্রতিষ্ঠান হিসেবে দেখে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী

জয়পুরহাটের পাঁচবিবিতে ইয়াবাসহ হিজড়া গ্রেফতার

উল্টো রথের মধ্যদিয়ে বগুড়ার নন্দীগ্রামে শেষ হলো রথযাত্রা উৎসব 

মোবাইল অ্যাপসে পরিচয় বন্ধুত্বের টানে চীনা নাগরিক নাটোরের বড়াইগ্রামে