ভিডিও বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১২ ডিসেম্বর, ২০২৫, ০৮:০২ রাত

পাসপোর্ট অফিসের ভেতরে ককটেল বিস্ফোরণ

ছবি: সংগৃহীত, পাসপোর্ট অফিসের ভেতরে ককটেল বিস্ফোরণ

রাজধানীর শেরেবাংলা নগর থানার আগারগাঁও পাসপোর্ট অফিসের ভেতরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে এসে আগারগাঁও পাসপোর্ট অফিসের ভেতরের প্রধান ফটকে একটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। পরে বিস্ফোরণ ঘটিয়ে তারা মোটরসাইকেল নিয়ে দ্রুত পালিয়ে যায়।

আরও পড়ুন

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনার খবর আমাদের কেউ জানায়নি। পরে আমরা বিষয়টি জানতে পারি। রাত সাড়ে ৯টার দিকে মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা আগারগাঁও পাসপোর্ট অফিসের ভেতরে বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের আইনের আওতায় আনা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেব্রুয়ারিতেই বাজারে আসতে পারে অ্যাপলের নতুন আইফোন

জাতীয় শহীদ সেনা দিবস আজ

চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে নিহত বেড়ে ৫

পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্যে সার্বভৌমত্ববিরোধী তৎপরতা ছিল: প্রধানমন্ত্রী

সৌদি আরব দিয়ে বিদেশ সফর শুরু করছেন পররাষ্ট্রমন্ত্রী

এককভাবে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি