ভিডিও শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ১১ ডিসেম্বর, ২০২৫ ১০:১৩ পিএম

দিনাজপুরের ফুলবাড়ীতে দু’টি ইটভাটায়  ৬ লাখ টাকা জরিমানা

দিনাজপুরের ফুলবাড়ীতে দু’টি ইটভাটায়  ৬ লাখ টাকা জরিমানা

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে ৪টি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে দু’টি ইটভাটার মালিককে ৬ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। সেইসাথে অন্য দু’টি ইটভাটার চিমনি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন- পরিবেশ অধিদপ্তরের (সদর দপ্তর) মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ জাহিদ রাতুল। অভিযানে উপস্থিত ছিলেন, দিনাজপুর পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক বদরুন্নাহার সীমা এবং পরিবেশ অধিদপ্তরের রংপুর বিভাগীয় কার্যালয়ের রিসার্স অফিসার রুনায়েত আমিন রেজা। অভিযানে সার্বিক সহযোগিতা করেন সেনা সদস্য, থানা পুলিশ, ফায়ার সার্ভিসকর্মী ও আবাসিক বিদ্যুৎ সরবরাহের সদস্যবৃন্দ।

দিনাজপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক বদরুন্নাহার সীমা বলেন, দিনাজপুরে ৩১টি ইটভাটার বিরুদ্ধে জাল রিট ও ভুয়া আদেশ দেখিয়ে ভাটা পরিচালনার অভিযোগে আদালতে মামলা চলমান রয়েছে। সেই ৩১ ইটভাটাসহ অবৈধভাবে ভাটা পরিচালনাকারীদের কার্যক্রম বন্ধের নোটিশ দেওয়া হয়েছে। এরই প্রেক্ষিতে অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করা হচ্ছে। পরিবেশ সুরক্ষায় দিনাজপুর জেলায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঐক্যের ডাক দেওয়ার আগে বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনতে হবে : নাসীরুদ্দীন পাটওয়ারী

১

মায়ের কবর জিয়ারত করতে গিয়ে গ্রেফতার সাবেক কাউন্সিলর টুকু

২

শেরপুর সীমান্তে ৩ শিশুসহ ৬ ভারতীয় আটক

৩

ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান, জানালেন নিজেই

৪

‘সর্বশক্তি’ নিয়ে মাঠে নামছে এনসিপি

৫

সকাল ৯টার মধ্যে যেসব জেলায় ঝড়ের শঙ্কা

৬