ভিডিও বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১০ ডিসেম্বর, ২০২৫, ০৫:২১ বিকাল

লালমনিরহাটে দিন দিন বেড়েই চলেছে শীতের প্রকোপ

লালমনিরহাটে দিন দিন বেড়েই চলেছে শীতের প্রকোপ

লালমনিরহাট প্রতিনিধি : উত্তর জনপদের বৃহত্তর রংপুর বিভাগের লালমনিরহাটে শীতের প্রকোপ দিন দিন বেড়েই চলেছে। টানা তিনদিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ ডিগ্রি সেলসিয়াসে, যা একই ঘরে ঘুরপাক খাচ্ছে বলে জানায় লালমনিরহাটের সন্নিকটস্থ রাজারহাট আবহাওয়া অফিস।

আজ বুধবার (১০ ডিসেম্বর) সকাল ৯টায় লালমনিরহাটের তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। দিনের সূর্য ওঠার পর তাপমাত্রা কিছুটা বাড়ায় ২৫ থেকে ২৭ ডিগ্রি পর্যন্ত পৌঁছায়। যার ফলে দুপুরে মিলছে সামান্য উষ্ণতার স্বাদ। কিন্তু সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে আবারও বাড়ছে শীতের তীব্রতা। অবস্থা এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে, গরম কাপড় ছাড়া বাইরে বেরোনো দুষ্কর হয়ে উঠছে।

জানা যায়, লালমনিরহাটের জনজীবন রাতের বেলায় এখন পুরোপুরি শীতের দাপটে আচ্ছন্ন। ভোর থেকে সকালের তীব্র হাড় কাঁপানো ঠান্ডা, তার সঙ্গে কুয়াশার দাপটও দেখা যায়। উত্তর-পশ্চিম দিক থেকে নেমে আসা হিমেল বাতাসে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত হাড় কাঁপানো শীত অনুভূত হচ্ছে।

আরও পড়ুন

রাত বাড়ার সঙ্গে সঙ্গে ঘন কুয়াশায় জুবুথুবু অবস্থা বিরাজ করছে। গত তিনদিন ধরে তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তন নেই। সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও নিচে নামতে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় আবহাওয়া অফিস।

সূত্র মতে, চলতি ডিসেম্বরের শেষ দিকে শীত একেবারে জেঁকে বসবে। পাশাপাশি দিনের তাপমাত্রাও ধীরে ধীরে নামবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেব্রুয়ারিতেই বাজারে আসতে পারে অ্যাপলের নতুন আইফোন

জাতীয় শহীদ সেনা দিবস আজ

চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে নিহত বেড়ে ৫

পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্যে সার্বভৌমত্ববিরোধী তৎপরতা ছিল: প্রধানমন্ত্রী

সৌদি আরব দিয়ে বিদেশ সফর শুরু করছেন পররাষ্ট্রমন্ত্রী

এককভাবে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি