ভিডিও শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৩ ডিসেম্বর, ২০২৫ ০৬:৩০ পিএম

সিলেটে বসতঘরে মিললো যুবকের লাশ

সিলেটে বসতঘরে মিললো যুবকের লাশ

সিলেট নগরের কুয়ারপারে বসতঘর থেকে রাজু আহমদ (৩০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

আজ বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে ইঙ্গুলাল রোডের ৪৯/২ নম্বর ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

নিহত রাজু আহমদ নরসিংদীর বাগদি গ্রামের মৃত ইয়ার হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, ঘরের ভেন্টিলেটরের গ্রিলের সঙ্গে গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় রাজুর নিথর দেহ ঝুলতে দেখে কোতোয়ালি থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

আরও পড়ুন

সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, যুবকের লাশ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে স্থানীয়রা পাপ্পু নামের যুবককে ধরে দিয়েছেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ‘মৃত্যুর কারণ নিশ্চিত হতে তদন্ত চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শক্তিশালী গণতন্ত্র ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৩ জনের মধ্যে মামা-ভাগনির মৃত্যু

মুখ্যমন্ত্রী বিজয়ের শেষ ছবির বক্স অফিসে বাজিমাত

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

ঢাকা-চট্টগ্রামসহ দশ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত