ভিডিও বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০২:০১ দুপুর

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় অ্যাটলেটিকো মাদ্রিদ

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় অ্যাটলেটিকো মাদ্রিদ, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোয় জায়গা নিশ্চিত করেছে স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদও। প্লে-অফের দ্বিতীয় লেগে ক্লাব ব্রুজকে ৪-১ গোলে হারিয়ে, দুই লেগ মিলিয়ে ৭-৪ ব্যবধানে এগিয়ে থেকে পরবর্তী রাউন্ডে উঠলো দিয়েগো সিমিওনের দল।

বেলজিয়ামে অনুষ্ঠিত প্রথম লেগটি ৩-৩ গোলে ড্র হওয়ায় মাদ্রিদের রিয়াধ এয়ার মেট্রোপলিটানোতে ম্যাচটি ছিল বেশ উত্তেজনাপূর্ণ। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকা অ্যাটলেটিকো ম্যাচের ২৩তম মিনিটে এগিয়ে যায়। গোলরক্ষক ইয়ান ও‘ব্লাকের লম্বা কিক থেকে বল পেয়ে ডিফেন্ডার ব্র্যান্ডন মেখেলেকে ঠেকিয়ে বাম পায়ের জোরালো শট নেন সোরলথ। ক্লাব ব্রুজ গোলরক্ষক সিমন মিনিওলে বলটি ঠেকাতে পারলেও সেটি তার হাত ফসকে জালে জড়িয়ে যায়। তবে বেশিক্ষণ পিছিয়ে থাকেনি ব্রুজ। ম্যাচের ৩৬তম মিনিটে কর্নার থেকে জোয়েল অরদোনিয়েজের হেডে গোল করে সমতায় ফেরে তারা। এতে দুই লেগ মিলিয়ে স্কোরলাইন দাঁড়ায় ৪-৪।

দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার মাত্র তিন মিনিটের মধ্যেই আবার লিড নেয় অ্যাটলেটিকো। যুক্তরাষ্ট্রের মিডফিল্ডার জনি কারদোসো বক্সের বাইরে থেকে দারুণ এক হাফ-ভলিতে জালে বল পাঠিয়ে দর্শকদের উল্লাসে মাতিয়ে তোলেন। সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে ব্রুজ, তবে ম্যাচের শেষদিকে সোরলথের জোড়া গোলেই ভেঙে পড়ে তাদের প্রতিরোধ। ম্যাচের ৭৬তম মিনিটে বদলি খেলোয়াড় আদেমোলা লুকম্যান ও আন্তোনিও গ্রিজমানের চমৎকার সমন্বয় থেকে কাছ থেকে বল জালে পাঠিয়ে নিজের দ্বিতীয় গোল করেন এই নরওয়েজিয়ান ফরোয়ার্ড। এরপর ৮৭তম মিনিটে মৌসুমের নিজের ১৫তম গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন সোরলথ এবং অ্যাটলেটিকোর বড় জয় নিশ্চিত করেন।

আরও পড়ুন

এই জয়ের ফলে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় ওঠা অ্যাটলেটিকো মাদ্রিদ কোয়ার্টার ফাইনালে যাওয়ার লড়াইয়ে মুখোমুখি হবে ইংল্যান্ডের লিভারপুল অথবা টটেনহামের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় অ্যাটলেটিকো মাদ্রিদ

দিনাজপুরের চিরিরবন্দরে পাচারের সময় ৮৩ বস্তা সার আটক

বিডিআর বিদ্রোহে শহিদের কবরস্থানে জামায়াত আমিরের দোয়া-মোনাজাত

যুক্তরাষ্ট্রে ছুরিকাঘাতে নিহত ৪

ইন্টার মিলানকে বিদায় করে ইতিহাস গড়লো বোদো/গ্লিমট

এবারও জনপ্রতি সর্বনিম্ন ফিতরা ১১০, সর্বোচ্চ ২৮০৫ টাকা