ভিডিও বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:০৫ দুপুর

নির্বাচনী তহবিলের অর্থ ফেরত দেওয়ার ঘোষণা ডা. জারার

নির্বাচনী তহবিলের অর্থ ফেরত দেওয়ার ঘোষণা ডা. জারার, ছবি: সংগৃহীত।

নির্বাচনী তহবিলে অনুদানের অর্থ ফেরত দেওয়া ঘোষণা দিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ ঘোষণা দেন তাসনিম জারা।ফেসবুকে তাসনিম জারা লেখেন, ‘আমাদের নির্বাচনী তহবিলে যে আপনারা অনুদান দিয়েছিলেন, তার জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞ। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের পরিপ্রেক্ষিতে যারা প্রদত্ত অনুদান ফেরত পেতে চান, তারা দয়া করে নিঃসংকোচে এই ফর্মটি পূরণ করে অর্থ ফেরত নিন।

আপনি ব্যাংকে অনুদান দিয়ে থাকলে, এই ফর্মটি পূরণ করুন : (https://forms.gle/9a3H74yrLFFeJoFw8’)

তাসনিম জারা আরো লেখেন, ‘যারা সরাসরি ব্যাংকে ক্যাশ জমা দিয়েছিলেন, তারা ডিপোজিট স্লিপ হারিয়ে গেলে বা না থাকলেও আবেদন করুন। সেক্ষেত্রে কিছু অতিরিক্ত যাচাই প্রক্রিয়ার মাধ্যমে আপনার অর্থ ফেরত দেওয়া হবে। বিকাশে অনুদান দিয়ে থাকলে, এই ফর্মটি পূরণ করুন : (https://forms.gle/NKTkkNVZvUvyrsGYA’)

আরও পড়ুন

ফেসবুকে তাসনিম জারা লেখেন, ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ : ১০ মার্চ, ২০২৬। আপনাদের আস্থা ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতা।

সদ্য অনুষ্ঠিত হওয়া ঢাকা-৯ আসনে নির্বাচনে অংশ নিয়ে ৪৪ হাজার ৬৮৪ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন ডা. তাসনিম জারা। ১ লাখ ১১ হাজার ২১২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ধানের শীষের হাবিবুর রশিদ। ৫৩ হাজার ৪৬০ ভোট পেয়ে দ্বিতীয় শাপলা কলির জাভেদ মিয়া রাসিন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনী তহবিলের অর্থ ফেরত দেওয়ার ঘোষণা ডা. জারার

নিউজিল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার বাঁচামরার লড়াই

সেনাবাহিনীর মনোবল ভাঙতেই ৫৭ কর্মকর্তাকে হত্যা করা হয় : মির্জা ফখরুল ইসলাম

দায়িত্ব গ্রহণ করেছেন নবনিযুক্ত আইজিপি মো. আলী হোসেন ফকির

অস্ট্রেলিয়ায় ২৩ বছর পর টেস্ট খেলবে বাংলাদেশ

বিডিআর হত্যাকাণ্ডে নতুন কোনো তদন্ত কমিশন হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী