ভিডিও শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০২ ডিসেম্বর, ২০২৫, ০৪:৩৪ দুপুর

লালমনিরহাটে জামায়াতের প্রার্থী পরিবর্তন

লালমনিরহাটে জামায়াতের প্রার্থী পরিবর্তন

লালমনিরহাট প্রতিনিধি: শেষ মুহূর্তে লালমনিরহাট-৩ (সদর) আসনে জামায়াত ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী রংপুর মহানগর ছাত্রশিবিরের সাবেক সভাপতি হারুন অর রশীদকে পরিবর্তন করে সংগঠনের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও লালমনিরহাট জেলা জামায়াতের আমির এড. আবু তাহেরের নাম ঘোষণা করা হয়েছে।

আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে জামায়াতে ইসলামী লালমনিরহাট জেলার সদর উপজেলা ও পৌরসভার দায়িত্বশীলদের নিয়ে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমানের পরিচালনায় জেলা কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম।

আরও পড়ুন

উপস্থিত ছিলেন- জেলার কর্মপরিষদ সদস্য ও লালমনিরহাট জেলা ছাত্রশিবিরের সভাপতি আশরাফুল আলম সালেহী, শহর জামায়াতের আমির মাওলানা জয়নাল আবেদীন ও সদর উপজেলা আমির মাওলানা মাহিবুর রহমানসহ লালমনিরহাট-৩ (সদর) আসনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলগণ (পুরুষ-নারী) ও ছাত্র-শ্রমিকরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনায় ভাড়া বাসা থেকে নানী-নাতির লাশ উদ্ধার

বর্জ্যের এআই ছবি দিয়ে বিভ্রান্তির চেষ্টা হচ্ছে: ডিএনসিসি প্রশাসক

দায়িত্বে অবহেলায় ঢাকা সিটির আরো ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের স্বেচ্ছায় দেশ ছাড়তে বললেন অমিত শাহ

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে যে আহ্বান জানালেন সারজিস