ভিডিও শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ৩০ মে, ২০২৬, ০৮:৫৭ রাত

খুলনায় ভাড়া বাসা থেকে নানী-নাতির লাশ উদ্ধার

খুলনায় ভাড়া বাসা থেকে নানী-নাতির লাশ উদ্ধার

খুলনা মহানগরীর সোনাডাঙ্গা এলাকায় একটি ভাড়া বাসা থেকে নানী ও নাতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৩০ মে) সন্ধ্যায় সোনাডাঙ্গা এলাকার সুজুকি কর্নার সংলগ্ন দারুল আমান মহল্লার একটি ভাড়া বাসা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন— নানী বেবি (৬৫) ও নাতি শামীম (১২)।

আরও পড়ুন

ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ সম্পর্কে কোনো তথ্য জানাতে পারেনি পুলিশ।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনায় ভাড়া বাসা থেকে নানী-নাতির লাশ উদ্ধার

বর্জ্যের এআই ছবি দিয়ে বিভ্রান্তির চেষ্টা হচ্ছে: ডিএনসিসি প্রশাসক

দায়িত্বে অবহেলায় ঢাকা সিটির আরো ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের স্বেচ্ছায় দেশ ছাড়তে বললেন অমিত শাহ

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে যে আহ্বান জানালেন সারজিস