ভিডিও শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০২ ডিসেম্বর, ২০২৫, ১২:১২ দুপুর

ছাদ থেকে পড়ে ব্রাজিলিয়ান অভিনেতা টনি জার্মানোর মৃত্যু

ব্রাজিলিয়ান অভিনেতা টনি জার্মানো

বিনোদন ডেস্কঃ নেটফ্লিক্স ও নিকেলোডিয়নের বিভিন্ন জনপ্রিয় চরিত্রে কণ্ঠ দেওয়ার জন্য পরিচিত ব্রাজিলিয়ান অভিনেতা টনি জার্মানো আর নেই। গত ২৬ নভেম্বর দেশটির সাও পাওলোতে একটি দুর্ঘটনায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।

মঙ্গলবার ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম দ্য স্টার-এর খবরে বলা হয়, সাও পাওলোতে বাবা–মায়ের বাসায় অবস্থান করছিলেন টনি। সেই বাড়িতে সংস্কারের কাজ চলছিল। ২৬ নভেম্বর সকালে তিনি কাজের তদারকি করছিলেন। এ সময় হঠাৎ ছাদ থেকে নিচে পড়ে যান। ধারণা করা হচ্ছে, ভারসাম্য হারিয়েই পড়ে যান তিনি।

দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি। টনির মুখপাত্র এক বিবৃতিতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দুর্ঘটনায় মারাত্মক আঘাত পান টনি। তাকে আর ফিরিয়ে আনা সম্ভব হয়নি।’

আরও পড়ুন

বিবৃতিতে আরও বলা হয়, ‘টনি নিষ্ঠা, উদারতা ও অনন্য প্রতিভার যে উত্তরাধিকার রেখে গেছেন, তা তার সহকর্মী ও ভক্তদের গভীরভাবে স্পর্শ করেছে।’

তিন দশকেরও বেশি সময় অভিনয় ও ভয়েস-ওভারের জগতে সক্রিয় ছিলেন টনি জার্মানো। শিশুতোষ টেলিভিশন চ্যানেল নিকেলোডিয়নের নিকি, রিকি, ডিকি অ্যান্ড ডন, ডিজনির লাইভ-অ্যাকশন বিউটি অ্যান্ড দ্য বিস্ট, এবং নেটফ্লিক্সের গো, ডগ, গোসহ বেশ কিছু আলোচিত অনুষ্ঠানে কণ্ঠ দিয়েছেন তিনি। এলেনা অব অ্যাভালর, দ্য মাপেটস ও শেরিফ ক্যালির ওয়াইল্ড ওয়েস্ট–এও তার অবদান রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

বগুড়ার শাজাহানপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা, এসকেভেটর জব্দ

হাদির হত্যাকারীদের ফেরত দেওয়ার প্রসঙ্গে যা বললো ভারত

রংপুরের তারাগঞ্জে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নওগাঁর সাপাহারে রাস্তার পাশে মরা গাছ এখন মরণফাঁদ

দিনাজপুরের বিরলে ঘূর্ণিঝড়ে কাঁচা ঘর-বাড়ি গাছ ও ফসলের ব্যপক ক্ষতি