ভিডিও মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ০১ ডিসেম্বর, ২০২৫, ০৭:৩৬ বিকাল

দিনাজপুরের ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত

দিনাজপুরের ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাটে কার্ভাড ভ্যানের নিচে মোটরসাইকেলসহ চাপা পড়ে সাহাদুল ইসলাম (৬০) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। আজ সোমবার (১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে কানাগাড়ি বাজার এলাকায় সরকারি খাদ্যগুদামের সামনে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসা তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাতিজা আরিফুর ইসলাম জানান, তার চাচা সাহাদুল ইসলাম উপজেলার শালিকা দহ গ্রামের বাসিন্দা। তিনি ঘোড়াঘাট বুলাকীপুর ইউনিয়নের বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি। এলাকায় তার মিল-চাতালের ব্যবসা রয়েছে।

আরও পড়ুন

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, নিহতের ভাতিজা বাদি হয়ে সড়ক পরিবহন আইনে মামলা করেছেন। কার্ভাড ভ্যানটি জব্দ করা হয়েছে। কাভার্ডভ্যানটির চালক পলাতক রয়েছে। লাশের সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহান বিজয় দিবস আজ

বিজয়ের বর্ণিল সাজে রাজধানী

বগুড়ার দুপচাঁচিয়ায় মাদক মামলায় গ্রেফতার ২

নাটোরে মরদেহ উদ্ধারের ২৪ ঘণ্টার মধ্যে ঘাতক আটক

সিরাজগঞ্জের কাজিপুরে অজ্ঞাত বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গুলি ম্যাগজিনসহ ৪টি বিদেশি পিস্তল জব্দ