ভিডিও বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ৩০ নভেম্বর, ২০২৫, ০৪:৫৬ সকাল

বিজয় দিবস উপলক্ষে ঢাবির বর্ণাঢ্য বিজয় র‌্যালি শুরু হবে সকাল ৯টায়

বিজয় দিবস উপলক্ষে ঢাবির বর্ণাঢ্য বিজয় র‌্যালি শুরু হবে সকাল ৯টায়, ছবি: সংগৃহীত।

ঢাবি প্রতিনিধি: মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় আগামীকাল ১ ডিসেম্বর (সোমবার) সকাল ৯টায় বর্ণাঢ্য বিজয় র‌্যালির আয়োজন করেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সকাল ৮টা ৪৫ মিনিটে অপরাজেয় বাংলার পাদদেশে সমবেত হওয়ার অনুরোধ জানানো হয়েছে।

এরপর উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের নেতৃত্বে অপরাজেয় বাংলা থেকে বিজয় র‌্যালি যাত্রা শুরু করবে। র‌্যালিটি টিএসসি প্রদক্ষিণ করে স্মৃতি চিরন্তন প্রাঙ্গণে গিয়ে শেষ হবে।

স্মৃতি চিরন্তনে বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের তত্ত্বাবধানে পরিবেশিত হবে মুক্তিযুদ্ধ ও বিজয় দিবসভিত্তিক দেশাত্মবোধক গান। এই আয়োজনের মধ্য দিয়েই সমাপ্ত হবে বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক কর্মসূচি।

আরও পড়ুন

মহান বিজয় দিবসের চেতনা ধারণ করে আয়োজিত এ র‌্যালিতে বিশ্ববিদ্যালয় পরিবারের সকল সদস্যকে আন্তরিকভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-পাকিস্তান সিরিজে স্টেডিয়ামে ফ্রি পানির ব্যবস্থা

ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ ঘোষণা সিলেটের পাম্প মালিকদের

শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ গ্রুপের ৩ সদস্য গ্রেপ্তার

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ওয়াকার

ইসরাইলি ঘাঁটিতে হিজবুল্লাহর ড্রোন হামলা

‘অলংকার’ হিসেবে ডেপুটি স্পিকারের পদ নিতে চায় না জামায়াত