ভিডিও মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১৫ নভেম্বর, ২০২৫, ১২:৩৩ দুপুর

সাবেক এমপি ডা. আব্দুল আজিজের মামা গ্রেফতার

সাবেক এমপি ডা. আব্দুল আজিজের মামা গ্রেফতার

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জে তাড়াশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামি সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ডা. আব্দুল আজিজ সরকারের আপন মামা মুঞ্জিল তালুকদারকে(৫৫) গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মুঞ্জিল তালুকদার উপজেলার সগুনা ইউনিয়নের কুন্দইল গ্রামের বাসিন্দা।

তাড়াশ থানার অফিসার ইনচার্জ মো. জিয়াউর রহমান জানান, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের হামলায় গুরুতর আহত হোন স্বেচ্ছাসেবক দলের নেতা শাহীন বাবু। তিনি আসামিদের বিরুদ্ধে তাড়াশ থানায় মামলা দায়ের করলে, পুলিশ মুঞ্জিল তালুকদারকে গ্রেফতার করে। তাড়াশ থানার অফিসার ইনচার্জ মো: জিয়াউর রহমান বলেন, গ্রেফতারকৃত আসামিকে আদালতে হাজির করে রিমান্ড প্রার্থনা করা হবে।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির বার্সায় ফেরা ঠেকিয়েছিলেন লাপোর্তা : জাভি

মিরপুরে বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় বিমানবাহিনীর ২ সদস্যের মৃত্যু

আমরা হরমুজ প্রণালিতে মার্কিন নৌবাহিনীর অপেক্ষায় আছি : আইআরজিসি

ঘুষের অভিযোগ বিচারপ্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করে: চিফ প্রসিকিউটর

ব্রাজিলের প্রাথমিকে নাম থাকলেও চূড়ান্ত দলে অনিশ্চিত নেইমার! 

সমন্বিত উন্নয়নের লক্ষ্যে পাহাড়ি বাঙ্গালীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ : পার্বত্যমন্ত্রী