ভিডিও মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১০ মার্চ, ২০২৬, ১১:৫২ দুপুর

ঢাকায় মোটরবাইকে তেল নেওয়া যাবে সর্বোচ্চ ৫ লিটার

ঢাকায় মোটরবাইকে তেল নেওয়া যাবে সর্বোচ্চ ৫ লিটার, ছবি: সংগৃহীত।

মোটরসাইকেল রাইড শেয়ার চালকদের জন্য অকটেন অথবা পেট্রোল দৈনিক জ্বালানি তেল ক্রয়ের পরিমাণ সর্বোচ্চ ৫ লিটার নির্ধারণ করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)।তবে এই নিয়ম শুধু মহানগর এর জন্য প্রযোজ্য হবে। এতে আগে সর্বোচ্চ ২ লিটার তেল কেনার বাধ্যবাধকতা ছিল।

আজ মঙ্গলবার (১০ মার্চ) বিপিসির সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়, ফিলিং স্টেশন হতে জ্বালানি তেল গ্রহণের সময় মোটরসাইকেল রাইড শেয়ার ভোক্তাকে আবশ্যিকভাবে তেলের ধরন, পরিমাণ ও মূল্য উল্লেখ করে ক্রয় রশিদ প্রদান করতে হবে।

প্রতিবার জ্বালানি তেল গ্রহণের সময় পূর্ববর্তী ক্রয় রশিদ/বিলের মূল কপি জমা প্রদান করতে হবে। মোটর সাইকেলের রেজিস্ট্রেশন নম্বর এবং চালকের তথ্যাদি রাইড শেয়ারিং অ্যাপসের সঙ্গে যাচাইপূর্বক জ্বালানি তেল সরবরাহ করতে হবে।

আরও পড়ুন

বিপিসি জানায়, দেশে সরকার নির্ধারিত মূল্যে জ্বালানি তেল ক্রয়/বিক্রয়ের বাধ্যবাধকতা রয়েছে। সংকটের অজুহাতে অতিরিক্ত মূল্য আদায় আইনগত অপরাধ। তাছাড়া, দেশে জ্বালানি তেলের মূল্যে প্রতিমাসের শুরুতে সরকার কর্তৃক নির্ধারণ করা হয়। বর্তমান সংকটময় পরিস্থিতিতে দেশে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির বিষয়ে সরকার অদ্যবধি কোনরূপ সিদ্ধান্ত গ্রহণ করেনি। এই অবস্থায় দেশের সব ভোক্তা/ডিলারদের নির্দেশনা অনুসরণ করে দেশের জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়েছে।

দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে বিদেশ হতে আমদানি কার্যক্রম/সূচি নির্ধারিত রয়েছে এবং নিয়মিতভাবে পার্সেল দেশে আনা হচ্ছে। পাশাপাশি ডিলারদের সাময়িকভাবে প্রধান স্থাপনা হতে সারাদেশের সব ডিপোতে নিয়মিতভাবে রেল ওয়াগণ/ট্যাংকারের মাধ্যমে প্রেরণ করা হচ্ছে। জনগণের চাহিদা মোতাবেক জ্বালানি তেল সরবরাহ সমুন্নত রাখার লক্ষ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ/বিপিসি কর্তৃক এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ উপলক্ষে ঢাবির  কর্মসূচি ঘোষণা 

জনগণকে দেয়া সরকারের পতিশ্রুতি বিন্দুমাত্র পরিবর্তন হবে না: প্রধানমন্ত্রী 

ঢাকায় মোটরবাইকে তেল নেওয়া যাবে সর্বোচ্চ ৫ লিটার

ফ্যামিলি কার্ডের পাইলট প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিসিবি থেকে ঈদ সামগ্রী পাচ্ছেন ক্রিকেটাররা

ইরানই যুদ্ধের শেষ নির্ধারণ করবে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নয়