ভিডিও বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ১৮ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১০ নভেম্বর, ২০২৫, ০৮:৫৫ রাত

দিল্লির লালকেল্লার কাছে গাড়িতে বিস্ফোরণ, ৮ জনের মৃত্যু

সংগৃহিত,দিল্লির লালকেল্লার কাছে গাড়িতে বিস্ফোরণ, ৮ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘেটেছে। সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় এই বিস্ফোরণ হয়। এই ঘটনায় এখন পর্যন্ত ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে একটি গাড়িতে বিস্ফোরণটি ঘটে, এতে কাছাকাছি থাকা আরও তিন থেকে চারটি গাড়িতে আগুন ধরে যায়।

দিল্লির দমকল বিভাগ (ডিএফএস) এক বিবৃতিতে জানায়, ‘লালকেল্লা মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে একটি গাড়িতে বিস্ফোরণের খবর পাওয়া গেছে, যার পরে তিন থেকে চারটি গাড়িতেও আগুন ধরে যায় এবং ক্ষয়ক্ষতি হয়।’

আরও পড়ুন

সর্বশেষ তথ্য অনুযায়ী, সন্ধ্যা ৭:০৫ মিনিটে ফোন পাওয়ার পর ঘটনাস্থলে সাতটি দমকলের ইঞ্জিন পাঠানো হয়।
 
এদিকে, বিস্ফোরণের পর দিল্লিতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
 
দিল্লি পুলিশের সূত্র জানায়, ‘এটি একটি অত্যন্ত শক্তিশালী বিস্ফোরণ।’ 
 
ভিডিওতে দেখা গেছে, ঘটনাস্থলের চারপাশে মানুষের ভিড় ছিল এবং বেশ কয়েকটি গাড়িতে আগুন লেগেছে। আরেকটি ভিডিওতে দেখা গেছে, একটি ভ্যানের দরজা উড়ে গেছে, একটি সম্পূর্ণ বিধ্বস্ত গাড়ি এবং মাটিতে পড়ে থাকা একজন আহত ব্যক্তি।
 
পুলিশ পুরো এলাকা ঘিরে রেখেছে। এলাকায় স্বাভাবিক যান চলাচলও সীমিত করা হয়েছে বলে জানানো হয়। 
 
 এ ঘটনায় বেশ কয়েকজনকে লোকনায়ক জয়প্রকাশ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে। 
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আট দলের সমাবেশ থেকে ফেরার পথে নিহত ২, আহত ১০ জন

নেতৃত্বের ফয়সালা আসমান থেকে আসে : হাসনাত আবদুল্লাহ

পাকিস্তানি অলরাউন্ডারকে দলে ভেড়াল রংপুর রাইডার্স

দেশের ক্রান্তিলগ্নে ভূমিকা রেখেছে আলেম সমাজ : উপদেষ্টা আসিফ

বরখাস্ত হলেন রাবির তিন শিক্ষক, দুই শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল

রানের পাহাড় গড়েও দক্ষিণ আফ্রিকার কাছে হারলো ভারত