ভিডিও বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ০৯ নভেম্বর, ২০২৫, ১০:৫২ রাত

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ১১ বছর পর ফল আমদানি

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ১১ বছর পর ফল আমদানি

হাকিমপুর (দিনাজপু)  প্রতিনিধি : দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে প্রায় ১১ বছর পর ফল আমদানি শুরু হয়েছে। এতে বন্দরের শ্রমিক, সিএন্ডএফ এজেন্টসহ সংশ্লিষ্টদের মধ্যে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। আজ রোববার (৯ নভেম্বর) বিকেলে ভারতের মালদা থেকে ভাই ভাই এন্টারপ্রাইজের রপ্তানিকৃত আপেল বোঝাই একটি ট্রাক হিলি স্থলবন্দরে প্রবেশ করে। চট্টগ্রামের আমদানিকারক প্রতিষ্ঠান খাজা আজমির ট্রেডিং ২৫ টন আপেল আমদানি করেছে।

হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী সংগনিরোধ কর্মকর্তা ইউসুফ আলী বলেন, ‘দীর্ঘদিন পর এক ট্রাক ফল আমদানি হয়েছে। তবে এখনও কোনো আমদানিকারক খালাসের সার্টিফিকেট গ্রহণে আবেদন করেননি। আবেদন পেলেই পরীক্ষণ শেষে দ্রুত সার্টিফিকেট প্রদান করা হবে, এরপর কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে পণ্য খালাস করা যাবে।’

আরও পড়ুন

ফল আমদানির ক্ষেত্রে ট্রাকের চাকা অনুযায়ী শুল্কায়ন প্রথা চালু হওয়ায় ২০১৪ সালে ফল আমদানি বন্ধ হয়ে যায়। এখনও একই প্রথা চালু রয়েছে। তবে আমদানিকারকরা আশা করছেন এবার লাভবান হতে পারবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বার্নাব্যুতে রিয়ালকে হারাল ম্যানসিটি

ভারত হাসিনাকে ফেরত দিতে রাজি না হলে ‘করার কিছু নেই’: পররাষ্ট্র উপদেষ্টা

মিরসরাইয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত

ভেনেজুয়েলা উপকূলে বিশাল তেলবাহী ট্যাংকার আটক করল যুক্তরাষ্ট্র

গণঅধিকার পরিষদে যোগ দিচ্ছেন আসিফ মাহমুদ

সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন আজ