ভিডিও রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৮ মার্চ, ২০২৬, ১২:৪৪ রাত

তেল কিনতে এসে কথা-কাটাকাটির জেরে যুবককে পিটিয়ে হত্যা

ছবি: সংগৃহীত, তেল কিনতে এসে কথা-কাটাকাটির জেরে যুবককে পিটিয়ে হত্যা

ঝিনাইদহে পেট্রলপাম্পে তেল নেওয়াকে কেন্দ্র করে কথা-কাটাকাটির জেরে পিটুনিতে আল মিরাজ নীরব নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার রাতে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার তাজ ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রাত আটটার দিকে নীরব তেল নিতে ওই পাম্পে যান। কর্মচারীরা তেল দিতে অপারগতা জানালে তিনি পাশের আরেকটি পাম্পে যান। পরে ফেরার পথে তাজ ফিলিং স্টেশনে এক ব্যক্তিকে বোতলে তেল দেওয়া হতে দেখে তিনি প্রতিবাদ করেন। এ সময় পাম্পের কর্মচারীদের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে কর্মচারীরা লাঠি দিয়ে তাকে মারধর করলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত নীরব কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকার বাদুরগাছা গ্রামের আলীমুর বিশ্বাসের ছেলে। তিনি ঝিনাইদহ শহরের সরকারি বালক বিদ্যালয়ের পাশে ফাস্টফুডের ব্যবসা করতেন। পাশাপাশি ঝিনাইদহ সরকারি কেসি কলেজে অনার্স দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছিলেন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় সদস্য ছিলেন।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহফুজ হোসেন জানান, এ ঘটনায় তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

সদর হাসপাতালের মেডিকেল কর্মকর্তা সুমন পাল বলেন, গুরুতর অবস্থায় নীরবকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

উল্লেখ্য, তাজ ফিলিং স্টেশনের মালিক ঝিনাইদহের নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ নেতা ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৃজনী বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক হারুন অর রশীদ ওরফে সৃজনী হারুন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেল কিনতে এসে কথা-কাটাকাটির জেরে যুবককে পিটিয়ে হত্যা

ফাইনালে ভারত নিউজিল্যান্ডকে হারাবে: ক্লার্ক

ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

চার ঘণ্টা পর ইসরায়েলে ফের ব্যালিস্টিক মিসাইল ছুড়ল ইরান

সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনে জবি ক্যারিয়ার ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

লালমনিরহাটে স্টিভিয়া’র বাণিজ্যিক চাষ ব্যাপক সাড়া ফেলেছে, চিনির বিকল্প