ভিডিও শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৯ নভেম্বর, ২০২৫ ০৯:০৮ পিএম

প্রথমবার দিলারা জামানের সঙ্গে কাজ করে উচ্ছ্বসিত মুনমুন

দিলারা জামানের সঙ্গে মুনমুন

অভি মঈনুদ্দীন ঃ দিলারা জামান, আমাদের অভিনয় অঙ্গনের জীবন্ত কিংবদন্তী অভিনেত্রী। আশি বছর বয়সে এসেও তিনি নিয়মিত সিনেমা ও নাটকে অভিনয় করে যাচ্ছেন। নতুন প্রজন্মের শিল্পীদের প্রায় সবারই স্বপ্ন বা প্রবল ইচ্ছে থাকে গুনী এই কিংবদন্তী শিল্পীর সঙ্গে অভিনয় করার।

এই প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী মুনমুন আহমেদ মুনেরও স্বপ্ন ছিলো দিলারা জামানের সঙ্গে অভিনয় করার। অবশেষে তার সেই স্বপ্ন পূরণ হলো ‘দাদীর ভাগ’ নাটকে অভিনয় করে। এটি একটি সাতপর্বের ধারাবাহিক নাটক। যার গল্প ভাবনা অভিনেতা জামিল হোসেনের। রচনা করেছেন বিদ্যুৎ রায়, পরিচালনা করেছেন মাহফুজ ইসলাম। নাটকটি প্রচার হবে ‘জামিল’র জু’ ইউটিউবে চ্যানেলে। নাটকটিতে মুনমুন আহমেদ মুনের বিপরীতে অভিনয় করেছেন যথারীতি জামিল হোসেন। তারা দু’জনই দিলারা জামানের নাতনী-নাতির চরিত্রে অভিনয় করেছেন। আরো যারা বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তারা হলেন নরেশ ভূঁইয়া, রেশমা আহমেদ, মম শিউলী, আমিন আজাদ, সূচনা (তাদের সন্তানের চরিত্রে অভিনয় করেছেন মুনমুন)।

প্রথমবার দিলারা জামানের সঙ্গে অভিনয় করা প্রসঙ্গে মুনমুন আহমেদ মুন বলেন,‘ শ্রদ্ধেয় দিলারা জামান আন্টি আমাদের বাংলাদেশের নাটক-সিনেমার গর্ব। মাশাল্লাহ কী সুন্দর তিনি। আমার ভীষণ ইচ্ছে ছিলো তারসঙ্গে অভিনয় করার। জামিল হোসেনের কারণেই সেই স্বপ্ন পূরণ হয়েছে, তাও আবার আমি তার নাতনীর চরিত্রে অভিনয় করেছি। কী যে আদরে মায়ায় তিনি আগলে রাখেন তারসঙ্গে কাজ না করা হলে তা অনুভব করা হতোনা। এতো বড় একজন শিল্পী, অথচ কী সাধারনভাবেই থাকেন তিনি। আমি তার বিনয়, সদা হাসি আর অভিনয়ে মুগ্ধ। আমি সত্যিই ভীষণ উচ্ছ্বসিত তারসঙ্গে কাজ করে। তারসঙ্গে অভিনয় করতে পারাটা আমার জীবনের অনেক বড় প্রাপ্তিও বটে।’

আরও পড়ুন

দিলারা জামান বলেন,‘ দাদীর ভাগ-নাটকটার গল্পটা খুউব সুন্দর। জামিলের গল্প ভাবনাটা সত্যিই চমৎকার। কাজটা করেও ভীষণ ভালোলেগেছে। সবাই এতো বেশি আন্তরিক ছিলো যে আমাকে কোনোরকম কষ্ট দেয়নি এই ইউনিটটি। আর মুনমুন খুউব লক্ষী আর মিষ্টি হাসির একটা মেয়ে। দোয়া করি ও যেন অনেক বড় শিল্পী হতে পারে, অভিনয়কে ঘিরে তার স্বপ্ন পূরণ হোক। আমি তাকে আমার নাতনীর স্নেহেই রাখবো সবসময়।’ এদিকে দিলারা জামান নিয়মিত অভিনয় করছেন কায়সার আহমেদ-এর দীপ্ত টিভিতে প্রচার চলতি ধারাবাহিক নাটক ‘বকুলপুর’-এ।

২০২১ সালে মুনমুন আহমেদ মুন সর্বশেষ একটি ধারাবাহিক নাটকে অভিনয় করেছিলেন। দীর্ঘদিন পর তিনি সাগর জাহানের পরিচালনায় আরটিভিতে প্রচার চলতি ধারাবাহিক ‘বিদেশ ফেরত’-এ অভিনয় করছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে রাতে বিশেষ অভিযান, বিদেশি নাগরিকসহ আটক ৭০

‘ঘুষ.সাইট’-এ অভিযোগের পর শিক্ষা কর্মকর্তা বদলি

আরব আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া

স্বাস্থ্য অধিদপ্তরে ডিজিএফআইয়ের পরিচয় দেওয়া প্রতারক আটক

শুক্রবার সকাল থেকে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

চিকিৎসার জন্য থাইল্যান্ড যাচ্ছেন বিদ্যুৎমন্ত্রী