ভিডিও বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ০৭ নভেম্বর, ২০২৫, ০৩:১৭ দুপুর

নিয়ামতপুরে বিএনপির একাংশের  বিপ্লব ও সংহতি দিবস পালিত

নিয়ামতপুরে বিএনপির একাংশের  বিপ্লব ও সংহতি দিবস পালিত

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে উপজেলা বিএনপির সভাপতি নওগাঁ-১ আসনের সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা ডাঃ ছালেক চৌধুরীর নেতৃত্বে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের একাংশ আলাদাভাবে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করেছে।
 
উপলক্ষ্যে আজ শুক্রবার (৭ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা বিএনপি অফিসের সামনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 
 
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম রেজা চৌধুরী বাদশার সভাপতিত্বে আলোচনা সভায় মোবইলে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি নওগাঁ-১ আসনের সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা ডাঃ মোঃ ছালেক চৌধুরী।
 
আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ও হাজিনগর ইউপির সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম ভিপি, খলিলুর রহমান,  যুগ্ন সম্পাদক নূরে আলম সুজা, কৃষি বিষয়ক সম্পাদক ও বিআরডিবির চেয়ারম্যান আব্দুর রহমান বাবু । 
 
উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক মেহেদী হাসানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মঞ্জুর রহমান মঞ্জু, সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান, চন্দননগর ইউনিয়ন বিএনপি নেতা বদিউজ্জামান, ভাবিচা ইউনিয়ন বিএনপি নেতা সেকেন্দার আলী। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে আগাম প্রচারসামগ্রী সরানোর নির্দেশ

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৫৬ অভিবাসী গ্রেফতার

৩০ ফুট গভীরে একাধিকবার ক্যামেরা পাঠিয়েও দেখা যায়নি শিশু স্বাধীনকে

নির্বাচনে সালাহউদ্দিনের প্রতিদ্বন্দ্বি হলেন তার শিক্ষক

গণভোট কীভাবে দিতে হবে প্রত্যন্ত অঞ্চলের মানুষও জানতে পারবেন

পোস্টার সাঁটানোকে কেন্দ্র করে এনসিপির ৩ কর্মীকে ছুরিকাঘাত