ভিডিও বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৬ নভেম্বর, ২০২৫ ০৮:৫৩ এএম

ব্রাজিল-আর্জেন্টিনার দুই তারকায় মান রক্ষা চেলসির

ব্রাজিল-আর্জেন্টিনার দুই তারকায় মান রক্ষা চেলসির, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : ব্রাজিল এবং আর্জেন্টিনার দুই তারকা বাঁচালেন চেলসিকে। আজারবাইজানের কারাবাখের মাঠে রোমাঞ্চকর চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে ২-২ গোলে ড্র করে এক পয়েন্ট নিয়ে লন্ডনে ফিরেছে ইংলিশ জায়ান্টরা।

তোফিক বাহরামভ রিপাবলিকান স্টেডিয়ামে শুরুটা দারুণই ছিল চেলসির। ম্যাচের ১৬তম মিনিটে ব্রাজিলিয়ান কিশোর এস্তেভাও নিখুঁত ফিনিশিংয়ে দলকে এগিয়ে নেন। তবে ধীর সূচনার পর ঘরের মাঠে জেগে ওঠে কারাবাখ। ২৯তম মিনিটে লিয়ান্দ্রো আন্দ্রাদের রিবাউন্ড শটে সমতায় ফেরে স্বাগতিকরা। বিরতির আগেই পিছিয়ে পড়ে চেলসি। জোরেল হাতোর হ্যান্ডবলের কারণে পাওয়া পেনাল্টি থেকে গোল করেন মার্কো জানকোভিচ।

আরও পড়ুন

দ্বিতীয়ার্ধে নেমেই ম্যাচে ফেরে চেলসি। বদলি হিসেবে নামা সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড গারনাচো ৫৩তম মিনিটে বাঁ পায়ের চমৎকার শটে গোল করে সমতায় ফেরান দলকে। এরপর দুই দলই কয়েকটি সুযোগ তৈরি করলেও আর কোনো গোল হয়নি। চার ম্যাচ শেষে দুই দলেরই সংগ্রহ ৭ পয়েন্ট। ফলে শেষ ষোলোয় জায়গা পাওয়ার লড়াই এখনো খোলা রয়ে গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর বিয়ে করার ইচ্ছা নাই, যেটা করেছি এটাই যথেষ্ট: বিদ্যুৎমন্ত্রী

আমরা ব্রাজিল বা কাউকেই ভয় পাই না: মরক্কো

আজ ঢাকায় আসছেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

শিক্ষা খাতে ১ লাখ ২২ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব

প্রথম ম্যাচের আগে ব্রাজিল সমর্থকদের জন্য বিশাল সুখবর

প্রবাসীদের সুরক্ষা ও কল্যাণে কাজ করছে সরকার : শামা ওবায়েদ