ভিডিও সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৫ নভেম্বর, ২০২৫, ১১:১৪ দুপুর

দীপিকা আছে ভালোবাসা তো থাকতেই হবে: শাহরুখ

শাহরুখ-দিপীকা

একাধিকবার বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে শাহরুখ-দিপীকা জুটি। বলিউডের 'ডাইনামিক রোমান্টিক জুটি'র তকমাও জুটে গেছে ইতোমধ্যে। ওম শান্তি ওম সিনেমার পরও একাধিক সিনেমায় তাদের রোমান্টিক কমেডি প্রশংসা কুঁড়িয়েছে।

২০২৩ সালে শাহরুখ খানের পর পর তিনটি ছবি মুক্তি পেয়েছিল। এর মধ্যে দুটি ছবিতে তিনি দীপিকা পাড়ুকোনের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন।

এবার কিং সিনেমাতেও তাদের দেখা যাবে। শাহরুখের ৬০তম জন্মবার্ষিকীতে ছবিটির প্রথম ঝলক দেখা গেছে। পাশাপাশি ছবিটি নিয়ে সম্প্রতি কথা বলেছেন শাহরুখ খান।

তবে ‘কিং’ নিয়ে 'বেশি কিছু বলা যাবে না' বলেই উল্লেখ করেছেন। জানিয়েছেন, একের পর এক ঝলক মুক্তি পাবে। এর সঙ্গে সঙ্গে ছবির গল্পের ব্যাপারেও জানতে থাকবেন দর্শকরা।  

আরও পড়ুন

ছবির ভাবনা নেটিজেনরা পছন্দ করবেন বলে আশা প্রকাশ করেছেন শাহরুখ। সিনেমাটির গল্প সম্পর্ক ইঙ্গিত দিয়ে বলেন, 'ছবিতে আমার সঙ্গে দীপিকা পাড়ুকোনও রয়েছে। তাই ভালোবাসা তো থাকতেই হবে।'

দীপিকা-শাহরুখ অভিনয় শুরু হয়েছিল ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘ওম শান্তি ওম’ সিনেমার মাধ্যমে। দুই তারকার রসায়ন সেখান থেকেই শুরু হয়। পরে ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘হ্যাপি নিউ ইয়ার’-এ জুটি করেছেন তারা। ‘জওয়ান’ ও ‘পাঠান’ ছবিতেও তাদের দেখা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অ্যামাজনের ডাটা সেন্টারে ইরানের হা/না: পরাজয় ঘনিয়ে আসছে আমেরিকার?

আজ থেকে ঈদের ছুটি পর্যন্ত ঢাবির ক্লাস-পরীক্ষা বন্ধ

পাবনার ভাঙ্গুড়ায় পানিতে ডুবে ও ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ২

গাইবান্ধায় তিন বছর পর কবর থেকে লাশ উত্তোলন করে অন্যত্র দাফন

বগুড়ায় মসজিদে চুরির সময় নারী আটক

আবারও টি-টোয়েন্টিতে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত