ভিডিও বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ০৪ নভেম্বর, ২০২৫, ১১:০৬ রাত

বেরোবিতে ছাত্র সংসদের নির্বাচন কমিশন গঠন

বেরোবিতে ছাত্র সংসদের নির্বাচন কমিশন গঠন

রংপুর প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) প্রথমবারের মতো কেন্দ্রীয় ছাত্র সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনের জন্য ৬ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে ১১৬তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক মো. ফেরদৌস রহমান।

নির্বাচন কমিশনের সদস্যরা হলেন- সহকারী কমিশনার অধ্যাপক ড. মো. শাহ জামান (পরিসংখ্যান), সহযোগী অধ্যাপক ড. সিফাত রুমানা (ভূগোল ও পরিবেশ বিজ্ঞান), সহযোগী অধ্যাপক ড. প্রদীপ কুমার সরকার (কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং), সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা (ম্যানেজমেন্ট স্টাডিজ) ও সহযোগী অধ্যাপক মো. হাসান আলী (ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং)।  বিষয়টি নিশ্চিত করেছেন সিন্ডিকেট সদস্য ও ছাত্র পরামর্শ দফতরের পরিচালক অধ্যাপক ড. মো. ইলিয়াস প্রামাণিক।

আরও পড়ুন

এর আগে দুপুর ১টায় প্রশাসনিক ভবনের দক্ষিণ গেটে শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। তারা অভিযোগ করেন, একটি মহল আইন সংশোধনের অজুহাতে নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্রে লিপ্ত। শিক্ষার্থীরা বলেন, ‘প্রশাসন ৩০ অক্টোবরের মধ্যে নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছিল। গেজেট প্রকাশে বিলম্ব হলেও ২৮ অক্টোবর গেজেট হওয়ার পর উপাচার্য এ বছরেই নির্বাচনের আশ্বাস দেন। কিন্তু এখন আইন সংশোধনের নামে বিলম্ব করা হচ্ছে। নির্বাচনের পরও আইন সংশোধন সম্ভব।’ এদিকে শিক্ষার্থীরা চলতি নভেম্বরেই তফসিল ঘোষণা ও নির্বাচন সম্পন্ন করার দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সাতমাথায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 'হ্যাঁ' ভোটের প্রচারণা

তারেক রহমান বরিশালের জনসভায় যোগ দিয়েছেন 

নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা সমর্থন জানালো বিএনপি প্রার্থীকে

এপস্টেইনকে তথ্য ফাঁসের অভিযোগে ম্যান্ডেলসনের বিরুদ্ধে তদন্ত শুরু

‘সিদ্ধান্ত বদলাতে বাধ্য হবে পাকিস্তান’- রবিচন্দ্র অশ্বিন

জামায়াতের নির্বাচনি ইশতেহার ঘোষণা বিকেলে