ভিডিও শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৪ নভেম্বর, ২০২৫ ১১:৪৬ এএম

বগুড়ায় ধান খেত থেকে বেকারি ব্যবসায়ীর লাশ উদ্ধার

বগুড়ায় ধান খেত থেকে বেকারি ব্যবসায়ীর লাশ উদ্ধার, ছবি: দৈনিক করতোয়া ।

অনলাইন ডেস্ক: বগুড়ায় বেকারি ব্যবসায়ী জহুরুল ইসলামের ধান খেতে ফেলে রাখা লাশ উদ্ধার করা হয়েছে।  তিনি বগুড়া সদর উপজেলার নুনগোলা ইউনিয়নের হাজরাদিঘী তালুকদারপাড়ায় শ্বশুরবাড়িতে দীর্ঘদিন বসবাস করছিলেন। আজ মঙ্গলবার (৪ঠা নভেম্বর) সকালে এলকাবাসী তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়া সদর থানা পুলিশ লাশটি উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।নিহতের স্বজন ও স্থানীয় বাসিন্দা আব্দুর রশীদ বজলু বলেন, সোমবার রাত আনুমানিক ১০টায় জহুরুলের ফোনে একটি কল আসলে সে বাড়ি থেকে বের হয়। তারপর থেকেই সে নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যাচ্ছিলো না। পরে আজ সকালে তার রক্তাক্ত লাশ ধান খেতে দেখতে পাই।

আরও পড়ুন

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর গণমাধ্যমে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে ধারালো কোন অস্ত্রের সাহায্যে তাকে হত্যা করা হতে পারে। এ ঘটনার যে মূল রহস্য তা উদঘাটনে জেলা পুলিশ ও ডিবি পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরীক্ষার হলে ঘাড় ঘুরাতে দেয় নাই এইটা আন্দোলনের সাবজেক্ট হলো, প্রশ্ন বিদ্যুৎমন্ত্রীর

আবুল খায়ের গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি, স্নাতক পাসেই আবেদন

প্রিয় দলকে নিয়ে নতুন দিনের আশায় বুক বাঁধছেন পলাশ

স্থাপত্য অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি, এসএসসি পাসেই আবেদন

ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা বাংলাদেশের

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজে নিয়োগ বিজ্ঞপ্তি, থাকছে না বয়সসীমা