ভিডিও রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৩ নভেম্বর, ২০২৫ ০৬:৫২ পিএম

মহেশপুর সীমান্তে নারীসহ ৭ বাংলাদেশি আটক

মহেশপুর সীমান্তে নারীসহ ৭ বাংলাদেশি আটক

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে পারাপারের অভিযোগে নারীসহ ৭ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি।

আজ সোমবার (৩ নভেম্বর) সকাল ৯টায় ও সাড়ে ৭টায় বাঘাডাঙ্গা ও কুমিল্লাপাড়া বিওপির সদস্যরা তাদের আটক করে। মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমানের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আটকরা হলেন- যশোর জেলার বাঘারপাড়া থানার দরাজহাট গ্রামের তিলক কুমার পালের ছেলে মোহন কুমার পাল, ফরিদপুর জেলার ভাংগা থানার আজিমনগর গ্রামের খোকন কাজীর ছেলে সজিব কাজী (২৩) এবং ঝালকাঠী জেলার রাজাপুর থানার নৈকাঠী গ্রামের এনায়েত হোসেনের ছেলে মো. জাফরান (৩১)।

আরও পড়ুন

মুন্সি ইমদাদুর রহমান জানান, কুমিল্লাপাড়া ও বাঘাডাঙ্গা বিওপির সদস্যরা সীমান্ত পিলার-৬০/৬০-আর ও ৬০/৭৩-আর সংলগ্ন এলাকায় পৃথক অভিযান চালায়। অভিযানকালে ৪ জন নারী ও ৩ জন পুরুষ বাংলাদেশিকে আটক করে বিজিবি সদস্যরা। আটককৃতদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

মহেশপুর থানার ওসি নজরুল ইসলাম জানান, আটক নারীদের যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হবে। পুরুষ তিনজনকে মামলার মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তত্ত্বাবধায়ক সরকার প্রধান কে হবেন, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

১

এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর

২

শাহজালাল রুমিকে গ্রেফতারে পুলিশের অভিযান হয়নি: রাশেদ খান

৩

ব্যাংকের সাপ্তাহিক ছুটি এক দিন করার দাবি দোকান মালিক সমিতির

৪

জয়পুরহাটের ক্ষেতলাল দেওগ্রামে দেড়শত বছরের লাঠিখেলা ও মেলায় দর্শনার্থীদের ভিড়

৫

রংপুরের বদরগঞ্জে ট্রেন লাইনচ্যুত

৬