ভিডিও বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০২ নভেম্বর, ২০২৫ ১০:২০ এএম

পিছিয়ে পড়া আল নাসরকে জেতালেন রোনালদো

পিছিয়ে পড়া আল নাসরকে জেতালেন রোনালদো, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : গতকাল আল ফেইহার বিপক্ষে জোড়া গোল করেছেন রোনালদো। আল-আউয়াল পার্কে পেনাল্টি থেকে গোল করেই মাঠের বাঁ দিকের কোণায় চলে যান পর্তুগিজ তারকা। দুই হাত দুই দিকে তুলে পা নাচিয়ে ও কোমর দুলিয়ে নাচতে শুরু করেন তিনি। যেমনটি হয়, বেশ কয়েকজন সতীর্থ পিছু নিয়েছিলেন। এদের মধ্যে সালিম আল-নাজদি লাফিয়ে রোনালদোর ঘাড়ে উঠে যান। নিয়ন্ত্রণ রাখতে না পেরে পড়েও যান তিনি।

আল নাসরের খেলোয়াড়দের উদ্যাপন চলে আরও কিছুক্ষণ। রোনালদোর জাতীয় দলের সতীর্থ জোয়াও ফেলিক্স তার মাথায় ব্যান্ড-জাতীয় কিছু একটা পরিয়ে দেন। এরপর সবাই মিলে নাচতে শুরু করেন। তাদের এই খুশির কারণ আছে, ফেইহার বিপক্ষে লিগ ম্যাচটিতে পিছিয়ে পড়েও ২-১ ব্যবধানে জিতেছে। আল নাসরের দুটি গোলই রোনালদোর, ফেইহারটি জ্যাসনের। ১৩ মিনিটেই ফেইহা এগিয়ে গিয়েছিল। ৭ মিনিট পর সমতায় ফিরে আল নাসর। কিন্তু অফসাইডের কারণে ভিএআর রিভিউয়ের পর সেটি বাতিল হয়ে যায়। অবশেষে তারা ব্যবধান ১-১ করে ৩৭ মিনিটে। কিংসলে কোম্যানের অ্যাসিস্ট থেকে জালের দেখা পান রোনালদো।

আরও পড়ুন

১১৬ মিনিটে গড়ানো ম্যাচের যোগ করা সময়ের ১১৫ মিনিটে পেনাল্টি পায় আল নাসর। সেখান থেকে রোনালদো করেন ক্যারিয়ারের ৯৫২তম গোল। এবারের লিগে এটা তার অষ্টম, ফেলিক্স ও জশুয়া কিং করেছেন ৯টি করে। এরপর রোনালদোর ওই নাচের উদ্যাপন।
এই জয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থাকা আল-তাওয়ানের সঙ্গে পয়েন্ট ব্যবধান ৩ বাড়ালো শীর্ষে থাকা আল নাসর। ৭ ম্যাচে তাদের পয়েন্ট ২১। এবারের লিগে তাদের কোনো হার নেই, নেই কোনো ড্রও।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর বিয়ে করার ইচ্ছা নাই, যেটা করেছি এটাই যথেষ্ট: বিদ্যুৎমন্ত্রী

আমরা ব্রাজিল বা কাউকেই ভয় পাই না: মরক্কো

আজ ঢাকায় আসছেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

শিক্ষা খাতে ১ লাখ ২২ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব

প্রথম ম্যাচের আগে ব্রাজিল সমর্থকদের জন্য বিশাল সুখবর

প্রবাসীদের সুরক্ষা ও কল্যাণে কাজ করছে সরকার : শামা ওবায়েদ