আমরা ব্রাজিল বা কাউকেই ভয় পাই না: মরক্কো
স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপের সেমিফাইনালে উঠে ইতিহাস গড়া মরক্কো এবার ২০২৬ বিশ্বকাপ অভিযান শুরু করছে কঠিন পরীক্ষার মধ্য দিয়ে। রোববার নিজেদের প্রথম ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে আফ্রিকার দলটি।
তবে প্রতিপক্ষ ব্রাজিল হলেও আত্মবিশ্বাসে ভরপুর মরক্কো। টানা ২৯ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড নিয়ে মাঠে নামছে তারা। দলের মিডফিল্ডার সোফিয়ান আমরাবাত বলেছেন, ব্রাজিলের প্রতি তাদের যথেষ্ট সম্মান থাকলেও জয় পাওয়ার সামর্থ্য নিজেদের আছে বলে বিশ্বাস করেন তারা।
আমরাবাত বলেন, ব্রাজিল বিশ্বের অন্যতম সেরা দল এবং তাদের দলে অসাধারণ সব খেলোয়াড় রয়েছে। তবে মরক্কোও প্রস্তুত এবং মাঠে নিজেদের সর্বোচ্চটা দিতে চায়।
আরও পড়ুনতিনি আরও বলেন, “ব্রাজিলকে সম্মান করি, কিন্তু কাউকে ভয় পাই না। তারা ফেবারিট হতে পারে, তবে আমরাও দারুণ ছন্দে আছি। আত্মবিশ্বাস আছে, তবে কোনো অহংকার নেই। আমরা লড়াইয়ের জন্য প্রস্তুত।”
সাম্প্রতিক পরিসংখ্যানও মরক্কোর পক্ষে কথা বলছে। গত বছরের আগস্ট থেকে তারা কোনো ম্যাচ হারেনি। এই সময়ে আফ্রিকান নেশনস চ্যাম্পিয়নশিপ, আরব কাপ এবং আফ্রিকান কাপ অব নেশনসের শিরোপাও জিতেছে দলটি।
মন্তব্য করুন









