ভিডিও শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১১ জুন, ২০২৬ ০৭:৩৬ এএম

প্রথম ম্যাচের আগে ব্রাজিল সমর্থকদের জন্য বিশাল সুখবর

ছবি, সংগৃহীত, প্রথম ম্যাচের আগে ব্রাজিল সমর্থকদের জন্য বিশাল সুখবর

স্পোর্টস ডেস্ক : দীর্ঘ ২৪ বছর ধরে বিশ্বকাপ শিরোপার অপেক্ষায় থাকা ব্রাজিলের জন্য ২০২৬ বিশ্বকাপকে নতুন শুরুর মঞ্চ হিসেবে দেখছেন অনেকেই। বিশ্বমানের কোচের নেতৃত্বে এবং তারকা ফুটবলার নেইমারকে ঘিরে এবার শিরোপার স্বপ্ন দেখছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

চোটের কারণে নেইমারের বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলা নিয়ে অনিশ্চয়তা থাকলেও সেই শঙ্কা অনেকটাই কেটে গেছে। ব্রাজিলিয়ান গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মরক্কোর বিপক্ষে ব্রাজিলের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামতে পারেন এই তারকা ফরোয়ার্ড।

ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো ব্রাজিলের দৈনিক গ্লোবোর বরাত দিয়ে জানিয়েছেন, নেইমার দ্রুত সুস্থ হয়ে প্রথম ম্যাচেই খেলার সম্ভাবনা তৈরি করেছেন।

এর আগে ব্রাজিল দলের চিকিৎসকরা দ্বিতীয় ম্যাচে হাইতির বিপক্ষে নেইমারকে ফেরানোর পরিকল্পনা করেছিলেন। তবে বুধবারের অনুশীলনে তিনি ভালো অনুভব করেন এবং ফিজিওথেরাপিস্টরা জানান, প্রথম ম্যাচে খেলার জন্যও তিনি প্রস্তুত।

আরও পড়ুন

নেইমারের সম্ভাব্য প্রত্যাবর্তনের খবরে স্বস্তি ফিরেছে ব্রাজিল সমর্থকদের মাঝে। কারণ বিশ্বকাপে ব্রাজিলের সর্বশেষ গোলটিও এসেছিল নেইমারের পা থেকেই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী ৫ দিন ভারী বর্ষণ ও বজ্রবৃষ্টির আভাস, ১০ জেলায় সতর্কসংকেত

শচীন-আফ্রিদির পুরনো রেকর্ড ভেঙে বৈভব সূর্যবংশীর নতুন ইতিহাস

প্রশ্নপত্র ফাঁস রোধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলেন নরেন্দ্র মোদি

চেলসি ছেড়ে অ্যাস্টন ভিলায় আর্জেন্টাইন ফুটবলার

তরুণদের আন্দোলন নিয়ে সমাধান খুঁজতে বললেন সানিয়া মির্জা

সীমান্তে বিএসএফের গুলিতে ২ বিএসএফ জওয়ান নিহত