ভিডিও বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ২৮ অক্টোবর, ২০২৫, ০৫:৩৯ বিকাল

রংপুরে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

রংপুরে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড। ছবি : দৈনিক করতোয়া

রংপুর জেলা ও কাউনিয়া প্রতিনিধি : রংপুরে মাকে হত্যার দায়ে ছেলে জামিল মিয়াকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। সেই সাথে আরও ২০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত জামিল রংপুর জেলার কাউনিয়া উপজেলার নাজিরদহ এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে রংপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজির এ রায় প্রদান করেন।

মামলা ও আদালত সূত্রে জানা যায়, মায়ের সাথে মনোমালিন্য হয়ে জামিল মিয়ার স্ত্রী কাকলী খাতুন বাবার বাড়ি চলে যায়। এ কারণে জামিল মিয়া তার মা জামিলা বেগমকে দোষারোপ করতে থাকে। এ নিয়ে মায়ের ওপর খুবই ক্ষোভ সৃষ্টি হলে তার মাকে হত্যার সুযোগ খুঁজতে থাকে।

এরই এক পর্যায়ে গত ২০২২ সালের ১৯ আগস্ট রাতে খাওয়া শেষে জামিল মিয়া ও তার মা জামিলা খাতুন একই ঘরে পৃথক খাটে ঘুমিয়ে পড়ে। রাত ১ টার দিকে জামিল মিয়া তার মাকে বালিশ চেপে শ্বাসরোধ করে হত্যা করে। পরে সেই লাশ বসতঘরের মেঝেতে গর্ত করে পুঁতে রাখে। অন্যদিকে কয়েকদিন থেকে প্রতিবেশীরা জামিলা বেগমকে দেখতে না পেয়ে জামিল মিয়াকে তার মায়ের কথা জিজ্ঞাসা করলে তিনি প্রতিবেশীদের জানায় তার মা কোথায় গেছে সে জানে না।

আরও পড়ুন

পরে ২৪ আগস্ট প্রতিবেশীসহ জামিলের মামাতো বোন রেজিনা জামিল মিয়ার বসতঘরে প্রবেশ করে খোঁজাখুঁজি করে। খোঁজাখুঁজির এক পর্যায়ে দেখতে পায় খাটের নিচে মাটি উঁচু হয়ে আছে এবং ঘুঘরি পোকা মাটি তুলেছে। পাশাপাশি ঘরে হালকা গন্ধ পাওয়া যায়। পরে জামিল মিয়ার মামাতো বোনসহ গ্রামবাসীরা খাটের নিচে কোদাল দিয়ে খুঁড়লে মৃত জামিলার হাত বের হয়। তখন গ্রামবাসী জামিলকে আটক করে থানায় খবর দেয়। খবর পেয়ে থানা থেকে পুলিশ গিয়ে খাঁটের নিচ থেকে মাটি খুঁড়ে জামিলার লাশ বের করে।

পরবর্তীতে মৃত জামিলা বেগমের ভাই মো. ছামসুল হক বাদি হয়ে কাউনিয়া থানায় মামলা দায়ের করেন। সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক এ রায় প্রদান করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি মো. আফতাব উদ্দিন এবং আসামিপক্ষে স্টেট ডিফেন্স হিসেবে আইনজীবী ছিলেন এড. শামিম আল মামুন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি মো. আফতাব উদ্দিন বলেন, এই রায়ের মধ্যদিয়ে নিহতের পরিবার ন্যায় বিচার পেয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেব্রুয়ারিতেই বাজারে আসতে পারে অ্যাপলের নতুন আইফোন

জাতীয় শহীদ সেনা দিবস আজ

চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে নিহত বেড়ে ৫

পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্যে সার্বভৌমত্ববিরোধী তৎপরতা ছিল: প্রধানমন্ত্রী

সৌদি আরব দিয়ে বিদেশ সফর শুরু করছেন পররাষ্ট্রমন্ত্রী

এককভাবে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি