ভিডিও শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৩ অক্টোবর, ২০২৫, ০১:৫৫ দুপুর

মেয়ের জন্মদিনে ভিন্ন লুকে শাবনূর

মেয়ের জন্মদিনে ভিন্ন লুকে শাবনূর, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। ব্যক্তিগত জীবন এবং বিশেষ মুহূর্তের খবর তিনি মাঝেমধ্যেই ভক্তদের সঙ্গে ভাগ করে নেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এবার তিনি হাজির হলেন সম্পূর্ণ ভিন্ন সাজে, যা দেখে মুগ্ধ তার অনুরাগীরা।

সম্প্রতি নিজের মেয়ের ১৪তম জন্মদিনে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন এই অভিনেত্রী। সেই ছবিতেই তাকে দেখা গেল জাপানের ঐতিহ্যবাহী পোশাক ‘কিমোনো’ পরে। মেয়ের জন্মদিনে এমন ব্যতিক্রমী পোশাকে যেন নতুন করে আলোচনায় এলেন শাবনূর। ছবিগুলো শেয়ার করে ক্যাপশনে মেয়েকে ভালোবাসা জানিয়েছেন তিনি। তার ‘আদরের রাজকন্যা’কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে শাবনূর লিখেছেন, ‘শুভ জন্মদিন, আমার আদরের রাজকন্যা।’ 

আরও পড়ুন

এই চিত্রনায়িকা আরও লিখেছেন, ‘তোমার জন্মদিনে আমার একটাই কামনা যেন পৃথিবীর সব সুখ, ভালোবাসা আর সাফল্য তোমার জীবনে আসে। সবসময় তোমায় ভালোবাসি।’ ভালোবাসার ইমোজি জুড়ে দিয়ে শেষ করেছেন আবেগঘন বার্তাটি।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ে-উৎসবে করা যাবে না আলোকসজ্জা, মন্ত্রিসভায় সিদ্ধান্ত

ফেনীতে ২ কোটি ১৩ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

ফেরিতে উঠতে গিয়ে কর্ণফুলী নদীতে তলিয়ে গেল ট্রাক

অফিস চলবে সকাল নয়টা থেকে চারটা, মার্কেট বন্ধ সন্ধ্যা ছয়টায়

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান

আর্জেন্টিনার বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ ভারতের মন্ত্রীর