ভিডিও বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২০ অক্টোবর, ২০২৫ ০৯:১০ এএম

সান্তোস ছেড়ে ইউরোপের পথে নেইমার

সান্তোস ছেড়ে ইউরোপের পথে নেইমার, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : নিজের শৈশবের ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসে ফিরে গেলেও নেইমারের ইচ্ছা আবারও ইউরোপে ফিরে আসার। সেই ইচ্ছা সম্ভবত এবার পূরণ হতে যাচ্ছে। ইউরোপে ফিরে আসার পরিকল্পনা নিচ্ছেন তিনি। তবে ইংল্যান্ড, ফ্রান্স কিংবা স্পেনে নয়, সম্ভবত ইউরোপে।

সান্তোসের তারকা ফরোয়ার্ড নেইমার ইন্টার মিলান ও নাপোলির সঙ্গে আলোচনায় রয়েছেন এবং সিরি আ’তে খেলার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন-এমনটাই জানিয়েছেন ফ্যাব্রিজিও রোমানো। সান্তোসের সঙ্গে ৩৩ বছর বয়সী ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের চুক্তি চলতি বছরের শেষেই (ডিসেম্বরে) শেষ হতে যাচ্ছে এবং তিনি আবারও ইউরোপে ফিরে আসতে পারেন, যেখানে তিনি এক দশক কাটিয়েছেন।

 আগামী বছরের ফিফা বিশ্বকাপের আগে জাতীয় দলে ফেরার আশায় কার্লো আনচেলত্তির মন জয়ের চেষ্টা করছেন নেইমার। আগামী মৌসুমে ইন্টার মিলান কিংবা ন্যাপোলির যে কোনো একটিতে যোগ দিতে আগ্রহী বলে জানা গেছে। স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভো-এর প্রতিবেদনে জানা গেছে, এই শীতকালীন ট্রান্সফার উইন্ডোতে নেইমার ইউরোপে প্রত্যাবর্তনের পরিকল্পনা করছেন। জানুয়ারি থেকে যে কোনো ক্লাবের সঙ্গে আলোচনার সুযোগ থাকবে তার। এরই মধ্যে ইতালির কয়েকটি ক্লাবের সঙ্গে যোগাযোগ শুরু হয়েছে নেইমারের।

আরও পড়ুন

নেইমারের প্রতিনিধি পিনি জাহাভি ইতোমধ্যেই ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর সঙ্গে যোগাযোগ পুনরায় শুরু করেছেন। গত গ্রীষ্মে যেসব দল নেইমারের ব্যাপারে অনাগ্রহ দেখিয়েছিল, এখন তারা আবারও ভাবছে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে দলে নেওয়ার ব্যাপারে। কারণ, চোটমুক্ত হওয়ার পর নেইমারের ফিটনেস ও অনুপ্রেরণা আগের চেয়ে অনেক উন্নত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর বিয়ে করার ইচ্ছা নাই, যেটা করেছি এটাই যথেষ্ট: বিদ্যুৎমন্ত্রী

আমরা ব্রাজিল বা কাউকেই ভয় পাই না: মরক্কো

আজ ঢাকায় আসছেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

শিক্ষা খাতে ১ লাখ ২২ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব

প্রথম ম্যাচের আগে ব্রাজিল সমর্থকদের জন্য বিশাল সুখবর

প্রবাসীদের সুরক্ষা ও কল্যাণে কাজ করছে সরকার : শামা ওবায়েদ