ভিডিও মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১২ অক্টোবর, ২০২৫ ০৮:১২ পিএম

হবিগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

হবিগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পানিতে ডুবে জান্নাত (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ রোববার (১২ অক্টোবর) বিকেলে উপজেলার চৌমুহনী ইউনিয়নের হরিনখোলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, হরিনখোলা গ্রামের টিটু মিয়ার মেয়ে জান্নাত বিকেলে খেলতে গিয়ে সবার অগোচরে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে খুঁজে না পেয়ে চারপাশে খোঁজাখুঁজি শুরু করেন। কিছুক্ষণ পর বাড়ির পাশের পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পান তাকে।

আরও পড়ুন

এরপর জান্নাতকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে পড়ে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুরান ঢাকায় জুতার কারখানায় আগুন

মঙ্গলবার ৫ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

টাইফুনে লন্ডভন্ড জাপান, ১৯ লাখের বেশি মানুষকে সরানোর নির্দেশ

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ

জাপানে আটকে আছেন শমিত সোম, অবশেষে ভিসা পেলেন সোহেল রানা

বগুড়ায় ট্রাকের ধাক্কায় ফুটো তেলের লরি, মহাসড়কে ছড়াল তেল